somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৌতুকের মাঝে আমি.....:P

১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকে কৌতুক আর তেদরামি করাটা ইদানিং রক্তগত দোষ হয়ে দাড়িয়েছে। যা পাই তাই নিয়েই প্রায় রসিকতা করি। চান্স পেলেই মজার এক গল্প বলি, হাসতে হাসতে শ্রোতা বুঝতে পারে, হাস্যকর ব্যক্তিটি সে নিজেই। অনেকে মজা পায়, অনেকেই বিরক্ত, আমায় যারা ভালোকরে চেনে তারা সন্দিগ্ধ। কৌতুক যাদের সহজে আসে না, তারা অসহায় হয়ে বলেঃ তোমার আচরণ কি কোনো কৌতুকে ফেলা যায় না?
হ্যা ফেলা যায়, সেই কৌতুক গুলো নিয়েই আজ আমার গল্প।



একঃ
এক লোক একবার জীবনের উপর চরম ত্যক্ত হয়ে সিদ্ধান্ত নিলো এ জীবন সে আর রাখবে না। অনেক ভেবে উপায়ও বের করলোঃ ট্রেন লাইনে গিয়ে শুয়ে থাকবে। ট্রেন আসলে, ট্রেনের চাকায় চ্যাপ্টা হয়ে ভবলীলা সাংগ হবে এই তার মহাপরিকল্পনা।

কিন্তু ট্রেন লাইনে গিয়ে বোকার মত শুয়ে থাকলেই তো হবেনা, বাংলাদেশের ট্রেনের টাইম ট্যবলের উপর কোনো ভরসা নেই। কখনকার ট্রেন কখন আসে ভগবান ছাড়া কেউ জানে না।
কাজেই সে বুদ্ধিমানের মত কিছু খাবার আর মশার কয়েল সংগে নিল। মশার বিবেক বোধ অনেক নিচু লেভেলের, মানবিকতা বলেও কিছু নেই ওদের। এই রকম করুন মানুষকে তারা পে-প্যু করে কামড়ে দেবে না- তার কোনো গ্যারান্টি নেই।:|

তারপর সে রেল লাইনে গিয়ে সটান শুয়ে রইলো ট্রেনের অপেক্ষায়। কিন্তু ভদ্রলোক জানত না, ঐদিন থেকে ঐ লাইনে ট্রেন আসাই বন্ধ করেছে সরকার।
কিন্তু তার মনোবল ছিল প্রচন্ড স্ট্রং, যাকে বলে লৌহ মানব। কাজেই সে না খেতে পেয়ে শুটকি লাইগা মরলো। ;)

কৌতুকটা হচ্ছেঃ যতটুকু মনোবল নিয়া সে শুকাইয়া মরলো, তার অর্ধেক মনোবল নিয়েও অনেক ভালো ভাবে বেঁচে থাকা যেত।:):D

আমি বোধহয় সেই বুদ্ধিমান মনোবল ওলা লোকটার মত।
;)




দুই
এক বৃদ্ধ তার বাড়ির বাইরে বাগানের মধ্যে কি যেন খুঁজছে। অনেক যত্ন নিয়ে খুঁজছে, গাছের তলায়, পাতার ফাঁকে, কোথাও খোঁজা বাদ রাখছে না। এই দেখে কৌতুহল চাপতে না পেরে একজন জিজ্ঞেস করে ফেললোঃ চাচা কি খুঁজতাছেন বাগানের মধ্যে??
‘আর বলোনা না বাবা, ঘরের মধ্যে চশমাটা যে কই রাখলাম খুঁজে পাচ্ছিনা’
‘কি আশ্চর্য, ঘরের মধ্যে চশমা রেখে আপনি বাগানে খুঁজছেন কেন?’

একথা শুনে বৃদ্ধ গেলেন ক্ষেপে। ‘এমনিতেই চোখে দেখিনা, ঘরের অন্ধকারে চশমা খুঁজে পাবো কি করে...!!’X(
খুবই যৌক্তিক কথা। কিন্তু বাগানে খুঁজতাছেন কেন?

-''বাগান মোটামুটি পরিস্কার, আলোও অনেক বেশী, গাছগুলোও ছোট ছোট, এখন কি আমি বাগান রেখে আমগাছের মগডালে গিয়া চশমা খুঁজব নাকি আহাম্মক?
:-*


আমি বোধহয় ঐ বৃদ্ধটির মত প্রখর যুক্তিবাদী। বেঁচে থাকা নিয়ে আমার যুক্তিগুলো ১০০% সঠিক এবং ১০০% বেকুবের মত। যেখানে হারিয়েছি সেখানে না খুঁজে, খুঁজে বেড়াই সারা দুনিয়া। তাই ক্লান্তি ছাড়া আর কিছুই মেলেনা। :|

তবে সান্ত্বনা এই যে, পৃথিবীর অধিকাংশ মানুষই এই জাতের।


চলমান...
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×