somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃহৎ গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ভারতের বিচার ব্যাবস্থা একটি জঞ্জালঃ ধর্ষণে নিহত এক বিদেশীনির মায়ের ক্ষোভ!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভারতের বিচার ব্যবস্থাকে 'জঞ্জাল' বলে কঠোর সমালোচনা করলেন পাঁচ বছর আগে গোয়ার সৈকতে ধর্ষণের পরিণামে নিহত ব্রিটিশ কিশোরী স্কারলেট কিলিং-এর মা।

২০০৮ সালে গোয়ার আনজুনা সৈকতে স্কারলেট-এর অর্ধনগ্ন মৃতদেহ পাওয়া গিয়েছিল এবং সে সময় তার বয়স ছিল মাত্র ১৫ বছর। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে কয়েক সপ্তাহ পরে দু' ব্যক্তিকে গ্রেফতার করা হয়। কিন্তু সে মর্মান্তিক ঘটনার পাঁচ বছর পরও বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি এবং ঘটনার সঙ্গে জড়িত দুই ব্যক্তিই জামিনে মুক্তি পেয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে। এ ঘটনার মধ্যদিয়ে ভারতের সমগ্র বিচার প্রক্রিয়ার ভয়াবহ ধীর গতির বিষয়টিই সবার সামনে ফুটে উঠৈছে।

স্কারলেটের মা ফিওনা ম্যাককিওন ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেয়া টেলিফোন সাক্ষাতকারে ভারতের বিচার প্রক্রিয়ার ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করেন। দিল্লির চলন্ত বাসে এক মেডিক্যাল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে যখন ভারত জুড়ে ক্ষোভ চলছে তখন এ সাক্ষাতকার দিলেন তিনি।

ইংল্যান্ডের পশ্চিম উপকূল ডেভন থেকে দেয়া এ সাক্ষাতকারে ফিওনা বলেন, তার ছোট মেয়েটির মর্মান্তিক পরিণতির বিচার না হওয়া পর্যন্ত শান্তি পাবেন না তিনি। ভারতের বিচার ব্যবস্থাকে পরিষ্কার ভাষায় 'জঞ্জাল' হিসেবে অভিহিত করে তিনি বলেন, সত্যি এ এক অদ্ভুত অবস্থা; পাঁচ বছর পর এখনো বিচারের জন্য অপেক্ষা করছি আমি।

স্কারলেট কিলিং-এর ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রচণ্ড প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে গোয়ার রাজধানী পানাজির শিশু আদালতে এই ধর্ষণ ও হত্যার মামলা শুরু হয় ২০১০ সালে।

অবশ্য বিচার প্রক্রিয়া শুরুর পর থেকেই মামলাটি আদালতে একটির পর একটি ঝামেলায় পড়েছে। ২০১১ সাল থেকে আদালতে পূর্ণকালীন বিচারক নেই। এ ছাড়া, এ মামলার সরকারি কৌঁসুলিকে দু' বছর আগে সরিয়ে নেয়া হয়। তার হাতে পর্যাপ্ত সময় না থাকায় তাকে সরিয়ে নেয়া হয় বলে সে সময় জানানো হয়েছিল। ২০১২ সাল থেকে এ আদালতে সপ্তাহে মাত্র একদিন বিচার প্রক্রিয়া চলছে এবং জমে থাকা পুরনো মামলা আগে শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আদালত।

এদিকে স্কারলেটের ধর্ষণ ও হত্যার ঘটনার সঙ্গে জড়িত দুই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আলামতের অভাবে কেবলমাত্র হত্যা ও ধর্ষণ প্রচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ বলছে, অবৈধ মাদক দিয়ে তৈরি একটি মিশ্রণ খাইয়ে স্কারলেটকে অজ্ঞান করে সৈকতের অল্প গভীর পানিতে ফেলে রাখা হয়। সেখানে সে ডুবে মারা যায়। কিন্তু তার মা এ কাহিনী বিশ্বাস করেননি। তিনি বলেন, মারা না যাওয়া পর্যন্ত পানিতে স্কারলেটের মাথা নির্মমভাবে চেপে ধরে রাখা হয়েছিল।

ওই ঘটনার দিন গোয়ার একটি পরিবারের কাছে রেখে স্কারলেটের মা ও বোন কর্নাটকে বিনোদন সফরে গিয়েছিলেন।

সে সময় কিশোরী মেয়েকে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা না করে একলা রেখে যাওয়ার জন্য ব্রিটেনে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছিলেন স্কারলেটের মা।#

রেডিও তেহরান/সমর/এমআই/২৩

Click This Link

*************

যেহেতু স্কারলেট বিদেশী তথা ভারতীয় নয় তাই তারপক্ষে ভারতে কেউ ধর্ষকদের শাস্তি দাবী করেনি। শুধু তাই নয় ১৯৯২ সালে বোম্বে, ২০০২ সালে গুজরাট এবং ২০০৮এ উড়িষ্যায় মুসলিম ও খ্রীষ্টান নারীদের উগ্র হিন্দুরা গণধর্ষণ করলেও তার কোন বিচার হয়নি।

তাই ভারত যতই বলুক যে তারা বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দেশ আসলে সেটা ব্লাফ। ছোট্ট দেশ হল্যান্ডে যে গণতন্ত্র আছে তার ধারের কাছেও নেই ভারত। আছে স্রেফ গলাবাজি ও মিডিয়ার প্রোপাগান্ডা। প্রকৃত পক্ষে ভারত উপর দিয়া ফিটফাট ও ভিতর দিয়ে সদরঘাট! :D
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×