একে বলতে হয় কচ্ছপ ও খরগোশের দৌর প্রতিযোগীতার মত। কাঠমন্ডুতে সর্ব প্রথম সাফ গেমস ১৯৮৪ সালের ফুটবলে আমাদের বাংলাদেশই ফেভারিট ছিল। ঐ সময় এমিলি, যোশী, ইমতিয়াজ সুলতান জনি, খোরশেদ বাবুল, চুন্নু সব তারকা পরিপূর্ণ ফুটবলার আমাদের ছিল। রাউন্ড রবিন লীগে স্বাগতিক নেপালকে (সম্ভবত) ৪-০ গোলে হারিয়ে নিজেদের অনেক উচ্চ ভেবেছিলাম। অনেকটা ইশপের খরগোশের মতই নেপালকে আমরা কচ্ছপ মনে করেছিলাম। পরিণতি ফাইনালে এই নেপালের কাছেই (সম্ভবত) ১-০ গোলে হেরে গেলাম। চুন্নুর এক স্বাক্ষাৎকারে পড়েছি যে নেপালকে বাংলাদেশ খুব হাল্কা ভাবে নিয়েছিল। এরপর দ্বিতীয় সাফ গেমস ১৯৮৫তে ঢাকায় ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে পরাজয়। ১৯৮৯ সালে ইসলামাবাদে ফাইনালে স্বাগতিক পাকিস্তানের কাছে ১-০ গোলে পরাজয়। আবার ১৯৯৩ সালে ঢাকায় রাউন্ড রবিন লীগে নেপালের কাছে ১-০ গোলে পরাজয়। এর জন্য ব্রাদার্সের আরিফুর রহমান মুন দায়ী ছিল। পেনাল্টি বক্সের কাছেই খামখেয়ালি ভাবে পাস দিতে যেয়ে নেপালী ষ্ট্রাইকারের কাছেই বল তুলে দিয়েছিল। এরপর ১৯৯৫ সালে মাদ্রাজ সাফ গেমসে ফাইনালে স্বাগতিক ভারতের কাছে ১-০ গোলে হেরে যাই। তো এই ভাবেই সাফ গেমস ফুটবলে স্বর্ণ জিততে বার বার বলতে চরম ভাবে ব্যার্থ হচ্ছিলাম
এরপরেই আসে ১৯৯৯ সাল। আবার সেই প্রথম ভেন্যু কাঠমন্ডু। এখানেও যেন শংকা ও কৌতুক ভর করেছিল বাংলাদেশ ফুটবল দলের উপর। ঐ দলে আজকে অবসর নেওয়া আলফাজ আহমেদ ছিলেন। কৌতুক এই জন্যেই যে মালদ্বীপকে ১৯৮৫ সালের ঢাকায় এই সাফ গেমসে রাউন্ড রবীন লীগে ৮-০ গোলের বিশাল ব্যাবধানে যাকে পরাজিত করেছিলাম সেই মালদ্বীপই ১৯৯৯তে ২-১ গোলে বাংলাদেশকে হারিয়ে দেয়। মনে হয় এই কারণেই আমাদের ফুটবল দল তেতে উঠে। তারপর রাউন্ড রবীন লীগ হতে সেমিফাইনালে উঠে মুখোমুখি হয় ভারতের। ভারতকে আমরা প্রথমবারের মত এই টূর্নামেন্টে যূক্ত হওয়া গোল্ডেন গোলের নিয়মে হারিয়ে ফাইনালে উঠি। বাংলাদেশের পক্ষে গোল করেছিল সাইজুদ্দিন টিপু। গোলটা প্রায় ৩০ গজ দূর থেকে আচমকা শটে ভারতীয় কিপারকে বোকা বানিয়ে ছিল!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





