somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার রাজিব হত্যায় আলকায়দা জড়িত!...কে কে বিশ্বাস করেন?

২৪ শে মে, ২০১৩ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্লগার ও শাহবাগ আন্দোলনের কর্মী আহমেদ রাজিব হায়দার (শোভন) হত্যার ঘটনায় আলকায়দার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সিনিয়র সহকারি কমিশনার তৌহিদুল ইসলাম।

সম্প্রতি তৌহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিরা পুলিশি জিজ্ঞাসাবাদকালে আল কায়দার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।’

উল্লেখ্য, এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, রাজিব হত্যার রহস্য উদঘাটিত হয়েছে।

ওই সময় তিনি বলেন, ‘রাজিব হত্যাকা-ের ঘটনায় গ্রেপ্তারকৃত ৫ জন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ছাত্রশিবিরের এক ‘বড় ভাইয়ের’ নির্দেশে তারা এ হত্যাকা- ঘটিয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছেন।’

তৌহিদুল ইসলাম বলেন, ‘ব্লগে রাজিবের ইসলামবিরোধী লেখা পড়ে ঈমানি দায়িত্ব পালন করতে গিয়েই রাজিবকে হত্যার কথা স্বীকার করেছেন গ্রেপ্তারকৃত পাঁচ আসামি। তাদের এক ‘বড় ভাই’ এমন নৃশংস হত্যাকা-ের নির্দেশ দিয়েছেন। তাকে (বড় ভাই) এবং হত্যাকা-ের সঙ্গে আরও যারা জড়িত ছিলেন তাদের গ্রেপ্তার করতে পারলে পুরো রহস্য উদঘাটন করা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিরা জানিয়েছেন, ইন্ধনদাতা ‘বড় ভাই’ আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট। তাকে গ্রেপ্তার করতে পারলে দ্রুততম সময়ের মধ্যে মামলার অভিযোগপত্র দাখিল করা সম্ভব হবে।’

তৌহিদুল ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, তারা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ার কক্ষে নামাজ পড়তে গিয়ে একে অপরের সঙ্গে পরিচিত ও ঘনিষ্ঠ হন। সে সূত্রে তারা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন ও বিভিন্ন তথ্য শেয়ার করতেন। ওই ‘বড় ভাই’ তাদের ইন্টারনেটের বিভিন্ন ব্লগের ঠিকানা দেন ও ব্লগ থেকে তথ্য ডাউনলোড করে দেন।’

তিনি বলেন, ‘এভাবে তারা থাবা বাবাসহ বিভিন্ন ব্লগারের লেখার সঙ্গে পরিচিত হন। এক পর্যায়ে বাবা নামধারী ব্লগারকে শনাক্ত করে তাকে উচিত শিক্ষা দেয়ার জন্য পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় পল্লবীর পলাশ নগর এলাকার নিজ বাসার সামনে রাস্তায় ব্লগার রাজীব হায়দারকে তারা হত্যা করেন।’

উল্লেখ্য, গত ১৫ ফেব্র“য়ারি পল্লবীর পলাশ নগরে নিজ বাসার সামনে ব্লগার রাজিব হায়দার অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে নিহত হন। এ ঘটনায় পল্লবী থানায় রাজিবের বাবা বাদী হয়ে মামলা করেন। দ্য টাইমস

Click This Link

************

এর আগেও ১৯৯৯-২০০০ সালে কবি শামসুর রহমানের বাসায় হামলার চেষ্টার অভিযোগে গ্রেফতারকৃতদের উদ্ধৃতি দিয়ে পুলিশ বলেছিল স্বয়ং ওসামা বিন লাদেন তাদের নাকি এই নির্দেশ দিয়েছে। আজকে আবার সেই আল-কায়েদা। বিনোদোনের দেখি শেষ নাই :D
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৩ রাত ১২:৫০
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×