somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসিনা কত্ত ভাল যে উনি বিরোধী দলে গিয়েও হরতাল, ভাঙচুর, জ্বালাও-পোড়াও করেন নাই! :D

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কী চান সংসদে এসে বলুন : খালেদাকে প্রধানমন্ত্রী

বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আন্দোলনের নামে গরিব মানুষের পেটে লাথি মারবেন না। জ্বালাও-পোড়াও করবেন না। মানুষ হত্যা করবেন না। কী চান তা সংসদের এসে বলুন।’
গতকাল সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় আওয়ামী লীগ সভাপতি এ কথা বলেন। নতুনবার্তা।
আজ রোববার বিরোধী দলের ডাকা হরতালকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘উনি আর কোন মুখে আন্দোলনের কথা বলেন? ওনার ৪৮ ঘণ্টার আলটিমেটাম ব্যর্থ হয়েছে। তিনি জনগণ ও তার দলের নেতাকর্মীদের হেফাজতকে সাহায্যের আহ্বান জানালেন; কিন্তু তার দলের নেতাকর্মীরাই সেখানে গেলেন না।’
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় এনামুল হক শামীম ও সহদফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
নজরুলের স্বপ্ন পূরণে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান
বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্বপ্ন পূরণে অসাম্প্রদায়িক, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং সবার সম-অধিকার নিশ্চিত করার মাধ্যমে শোষণ-বঞ্চনাহীন বাংলাদেশ গড়তে পারলে নজরুলের স্বপ্ন সত্যে পরিণত হবে।
তিনি আরো বলেন, একজন কবি, তিনি মানুষের অধিকার ও সাম্যের কথা বলায় ব্রিটিশ শাসকগোষ্ঠীর বিরাগভাজন হয়েছেন, কারাবরণ করেছেন। অপর দিকে ধর্মব্যবসায়ী ফতোয়াবাজদের মুখোশ খুলে দেয়ায় ‘কাফের’ বলেও অভিহিত হয়েছেন।
তিনি বলেন, কিন্তু কোনো কিছুই জাতীয় কবিকে ভীত করতে কিংবা দমাতে পারেনি। আমরা তার কাছ থেকে লাভ করেছি সাহস ও শৌর্য। অর্জন করেছি প্রতিবাদের ভাষা।
প্রধানমন্ত্রী গতকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মজয়ন্তী উদযাপন উপলে ভাষণকালে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী নজরুল রচিত গান যেগুলোতে তিনি জীবদ্দশায় সুর করতে পারেননি তাতে সুরারোপের বিষয়টি বিবেচনা করতে নজরুল বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শেখ হাসিনা বলেন, এটি সম্ভব হলে এসব গান বাংলা সাহিত্য ও সঙ্গীতকে সমৃদ্ধ করবে।
নজরুলের প্রতি গভীর শ্রদ্ধ জানিয়ে তিনি বলেন, বাঙালি সংস্কৃতির চেতনায় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান এক জাগরণী শক্তির উৎস। হাজার বছরের শোষণ-বঞ্চনা-নির্যাতন-নিপীড়ন-নিষ্পেষণে বাঙালি জাতি যুগে যুগে মুক্তির আকাক্সায় আর্তনাদ করেছে, প্রতিবাদ জানিয়েছে, আন্দোলন করেছে। বাঙালির সেই মুক্তির আকাক্সা ও স্বপ্ন পল্লবিত হয়েছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনায়।
প্রধানমন্ত্রী বলেন, বাংলা সাহিত্যের এই কালজয়ী প্রতিভা জীবনের জয়গান গেয়েছেন। তার উদ্দীপনামূলক গান ও কবিতা মুক্তিযুদ্ধের সময় আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। তার বিশাল সৃষ্টি সম্ভারে আজ বাংলা সাহিত্য সমৃদ্ধ।
প্রধানমন্ত্রী বহুল প্রচলিত সব ভাষায় নজরুলের সাহিত্য কর্মের অনুবাদের ওপর গুরুত্বারোপ করে বলেন, এ ব্যাপারে সরকারের সহায়তা অব্যাহত থাকবে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্কৃতি সচিব ড. রনজিৎ কুমার বিশ্বাস, এনডিসি, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক প্রফেসর রশীদ হায়দার এবং কবি পরিবারের সদস্য খিলখিল কাজী বক্তব্য রাখেন।
নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর অ্যামিরেটাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নজরুল শিক ড. রফিকুল ইসলাম কবি নজরুলের ওপর স্মারক বক্তব্য পেশ করেন।

http://www.dailynayadiganta.com/?p=192209

*********************

প্রভাব খাটিয়ে আপিল বিভাগ হতে তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি বাতিল করাল হাসিনা। অথচ সিংহভাগ জনগণ এই পদ্ধতিতেই নির্বাচন চায়। কিন্তু বাকশালী মানসিকতা ও জ্ঞানপাপী বলেই হাসিনা গং জোর করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। হাসিনা ১৯৯৫-৯৬তে জাপা ও জামাতকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছিল। এর জন্য হরতাল, অবরোধের নামে সীমাহীন ভাঙচুর, জ্বালাও-পোড়াও বাদ দেয়নি। এরপর ১৯৯৬-২০০১ মেয়াদে ক্ষমতায় থেকে ১৭৩ দিন হরলতাল এবং অবরোধ দিয়ে সেই ১৯৯৫-৯৬ এর কায়দায় জ্বালাও-পোড়াও করে ১/১১ আনে। আজকে আবার ক্ষমতায় এসে হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে খালেদাকে সবক দেয়। মনে হয় হাসিনা কোন কালেও হরতাল, ভাঙচুর ও জ্বালাও-পোড়াও করেনি। হাসিনা নিপাট ভদ্র! B-)
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×