somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশবাসী ও সংসদ কিছুই জানে নাঃ এখন প্রশ্ন হল ভারত কি বাংলাদেশকে ন্যায্য টোল দিবে?

২৬ শে মে, ২০১৩ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



'বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় পণ্য যাবে ত্রিপুরায়' (অডিও)

ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট সুবিধা নিয়ে ত্রিপুরা রাজ্যে চাল ও গম পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত হয়ে গেছে। বাংলাদেশ সরকার এ সংক্রান্ত অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার খাদ্যমন্ত্রী ভানু লাল শাহা।

ভারতের ইংরেজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় গতকাল প্রকাশিত খবরে জানা যায়, “বাংলাদেশ সরকার তাদের ট্রানজিট সংক্রান্ত নীতির পরিবর্তন করে দেশটির ভেতর দিয়ে ত্রিপুরাকে খাদ্যশস্য আমদানি করার অনুমতি দিতে সম্মত হয়েছে। প্রাথমিক পর্যায়ে ১০ হাজার টন খাদ্যশস্য নিয়ে আসার অনুমতি দিচ্ছে বাংলাদেশ।”

চলতি বর্ষা মৌসুমের শুরুতে কোলকাতার হলদিয়া বন্দর থেকে চাল, চিনি ও গমের চালান নিয়ে জাহাজ এসে বাংলাদেশের আশুগঞ্জ নদীবন্দরে ভিড়বে। সেখান থেকে পণ্য খালাস করে তা সড়ক পথে আগরতলা যাবে।

ত্রিপুরার খাদ্যমন্ত্রী জানিয়েছেন, কূটনৈতিক পর্যায়ে বেশ কয়েকদফা আলাপ-আলোচনার পর বাংলাদেশ সরকার গত সপ্তাহের শুরুতে এ সংক্রান্ত প্রয়োজনীয় আদেশ জারি করে। নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়াদি নিশ্চিত হলে আগামী এক মাসের মধ্যেই খাদ্যশস্য আনা-নেয়ার কাজ শুরু হবে।

ত্রিপুরার খাদ্য মন্ত্রণালয়ের মুখ্য সচিব বি কে রায় কে উদ্ধৃত করে বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই ফুড করপোরেশন অব ইন্ডিয়া বা এফসিআই খাদ্যশস্য পরিবহন করার জন্য বাংলাদেশের নদীবন্দর ও রাস্তা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। এ খাদ্যশস্য পরিবহনের জন্য এরইমধ্যে দরপত্রও আহ্বান করেছে এফসিআই।

সময় ও খরচ বাঁচাতে ত্রিপুরার পর মিজোরাম, মনিপুর ও দক্ষিণ আসামেও খাদ্যশস্য সরবরাহে বাংলাদেশের এ ট্রানজিট ব্যবহার করা হবে বলে এফসিআই কর্মকর্তারা জানান।

কোলকাতা থেকে আসামের গোহাটি হয়ে ত্রিপুরার আগরতলায় যেতে ১,৬৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। আর দিল্লি থেকে এ দূরত্ব ২,৬৩৭ কিলোমিটার। সেক্ষেত্রে কোলকাতা থেকে বাংলাদেশের ভেতর দিয়ে সড়ক পথে দূরত্ব দাঁড়াবে মাত্র সাড়ে তিনশ’ কিলোমিটার।

এর আগে, ২০১১ সালের মে মাসে ত্রিপুরায় একটি বিদ্যুতকেন্দ্র নির্মাণে প্রয়োজনীয় যন্ত্রাংশ নেয়া হয় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ২৬ কিলোমিটার দূরে পালটানায় ওই বিদ্যুতকেন্দ্র নির্মাণ হচ্ছে।

বাংলাদেশ-ভারত ট্রান্সশিপমেন্টের আওতায় ওই যন্ত্রাংশের চালান বাংলাদেশের ভেতর দিয়ে ত্রিপুরা নেয়া হয়।

এবার নৌপথে ট্রানজিট সুবিধা দিতে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা বা আইডাব্লিউটিএ ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

এর আগে, আরেকটি একটি খবরে জানা গেছে, নারায়ণগঞ্জের শীতলক্ষার তীরে একটি কনটেইনার ডিপো নির্মাণের উদ্যাগ নিয়েছে ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দরপত্রের উদ্ধৃতি দিয়ে ঢাকার একাধিক পত্রিকায় কয়েকদিন ধরে খবর ছাপা হলেও এ ব্যাপারে বাংলাদেশ সরকারের নিরব রয়েছে। তবে নৌ-পরিবহন মন্ত্রী শাহাজান খান বলেছেন,কী কী শর্তে বা কারণে এই পোর্ট নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে তা না দেখে বলা যাবে না।

এ প্রসঙ্গে প্রধান বিরোধী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, “দেশের জনগণের অগোচরে এভাবে নৌ-ট্রানজিট দিয়ে সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে। এর বিরুদ্ধে দেশের জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।” তিনি আরো বলেন, “লিজ দেয়ার জন্য তো দেশ স্বাধীন হয়নি। মুক্তিযুদ্ধ হয়েছিল একটি স্বাধীনতা রক্ষা ও সার্বভৌমত্ব বজায় রাখার জন্য।”
স্বাধীনতার ৪২ বছর পর এ ধরনের ঘটনা কিভাবে ঘটনা পারে সে প্রশ্নও তোলেন তিনি।

এর আগে বিরোধীদল ভারতকে ট্রানজিট দেয়ার বিরুদ্ধে সোচ্চার থাকলেও ইদানিং তেমন একটা জোড়ালে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত দরপত্রের টার্মস অব রেফারেন্সে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের নারায়ণগঞ্জে ৪৬ একর জমি রয়েছে কুমুদিনি ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের। প্রতিষ্ঠানটি ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে ওই জমিতে একটি অভ্যন্তরীণ নৌ-কনটেইনার টার্মিনাল নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে। টার্মিনাল নির্মাণে কারিগরি ও বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ভারত সরকারের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় এ দরপত্র আহ্বান করেছে।

Click This Link

******************

যেখানে উজানের অভিন্ন ৫৪-৫৫টি নদ-নদীর পানির ন্যায্য বন্টন নিয়ে শক্ত দেনদরবার করার কথা সেটাতো করেই না বরং তিস্তা নদীর বিষয়েও কোন অগ্রগতি নাই। যেহেতু বিষয়টি ভারতের উপর নির্ভরশীল তাই এই ক্ষেত্রে হাসিনার সরকারকে পুরোপুরি দোষ দেওয়া বা ব্যার্থ বলা যায় না। কিন্তু বাংলাদেশের ন্যায্য স্বার্থ আদায় না করে কেন ভারতকে তথাকথিত ট্রানজিটের নামে করিডোর সুবিধা দিব? তখনই বলতে হয় হাসিনা গং ভারতের দালাল। সেই ১৯৯৬তে ৩০ বছর মেয়াদী ফারাক্কা চুক্তি এবং ২০১০ এর জানুয়ারীতে চুক্তির বিষয়ে আগে কিছুই জানায়নি। পরে ১৯৯৬ এর চুক্তি বিষয়ে জানলেও ২০১০ সালের চুক্তি সমন্ধে এখনও আমরা অজ্ঞাত। প্রথমে হাসিনা বলেছিল ট্রানজিটের বিনিময়ে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। আর এখন একের পর এক গোপন সুবিধা ভারতকে দিচ্ছে তথাকথিত ধর্মনিরপেক্ষ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী সরকার। এরই সর্বশেষ ঘটনা হল ভারতের পশ্চিমবঙ্গ হতে বছরে ১০ হাজার টন খাদ্য শস্য ত্রিপুরায় নেওয়া। এখন কথা হচ্ছে ভারতকি আদৌ আন্তর্জাতিক মানদন্ডে টোল বাংলাদেশকে এর জন্য টোল দিবে? যেখানে যমুনা ব্রিজে মাত্র ৫কিমি পথের জন্য একটি মটরবাইককেও ছাড় দেওয়া হয় না, সেখানে ভারত কত টাকা টোল ধার্য হবে? নাকি টোল না নিয়ে ভর্তূকি মূল্যে ভারতীয় যানবহান ও নৌজাহাজকে বাংলাদেশ জ্বালানি তেল দিবে? অপেক্ষায় থাকলাম!
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×