somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই হামলাকারীরা মুসলিম হলে শুধু ভারতে নয় সারা বিশ্ব ইসলামের গুষ্টি উদ্ধার করত!

২৭ শে মে, ২০১৩ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





ছত্তিশগড়ে গুলিতে কংগ্রেসপ্রধানসহ নিহত ২৭

ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের গুলিতে স্থানীয় কংগ্রেসপ্রধান নন্দকুমার প্যাটেল ও তাঁর ছেলে দীনেশসহ ২৭ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাজ্যের বাসতার জেলায় কংগ্রেসের নেতাদের বহনকারী গাড়িবহরে এই হামলা চালানো হয়। আজ রোববার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ তথ্য জানানো হয়।
নিহত ব্যক্তিদের মধ্যে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা মহেন্দ্র কর্মও রয়েছেন।
পুলিশের মহাপরিচালক রাম নিওয়াজ জানান, এ ঘটনায় ৩২ জন আহত হন। এর মধ্যে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ভি সি শুক্লাও রয়েছেন।
পুলিশের একটি সূত্র জানায়, মাওবাদীরা ওই হামলা চালানোর পর প্যাটেল ও তাঁর ছেলেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর জেলার জিরাম উপত্যকা থেকে এই বাবা-ছেলে ছাড়া আরও আটজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এই আটজনের বেশির ভাগই নিরাপত্তা-রক্ষী ছিলেন।
কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী বলেন, ‘এই হামলা কংগ্রেসের ওপর নয়, এটি গণতন্ত্রের ওপর হামলা। তবে এ ধরনের হামলায় আমাদের ভয় পেলে চলবে না। বরং আমাদের প্রবল উত্সাহ নিয়ে এগিয়ে যেতে হবে।’ আহত ব্যক্তিদের অবস্থা পরিদর্শনে তিনি হাসপাতালে যান।

Click This Link

*******************************

সারা বিশ্বে যদিও সবাই নয় কিন্তু বিশেষ কিছু ব্যাক্তি গোষ্টী এবং মূল ধারার আন্তর্জাতিক মিডিয়া কোন চরমপন্থী মুসলমানের দ্বারা অপরাধের সামান্যতম খবর পেলেই ইসলামের মন্ডুপাত করা পানি ভাত। অথচ মুসলমানদের মাত্র ৬% উগ্রপন্থী;

All Terrorists are Muslims…Except the 94% that Aren’t
Click This Link

কিন্তু ইসলাম বিদ্বেষীরা শোনে কার কথা! আর তাদের সাথে যদি থাকে পশ্চিমা মিডিয়া তাইলে সারা দুনিয়া সহজেই গরম রাখা যায়। তাই বলছিলাম গতকাল ভারতের ছত্তিশগড়েরর এই মাওবাদীরা যদি মুসলিম হত তখন সারা দুনিয়ায় তোলপার লেগে যেত। ওবামা সহ পশ্চিমা প্রভাবশালী নেতারা গরম গরম বিবৃতি দিত। কিন্তু এরা মাওবাদী হওয়ায় মাত্র এক সপ্তাহেই এটা মিডিয়া গুলোতে আর কাভারেজ পাবে না। ঠিক যেমন ২০০৭এ ভার্জিনিয়া বিশ্ব বিদ্যালয়ে এক কোরিয়ান ছাত্রের ৩২জনকে হত্যা, গত বছর ২০১২তে এরিজোনাতে ২৪ জন এবং কানেকটিকাটে ২০জনকে হত্যার ঘটনা। কিন্তু এই বছর ২০১৩তে বোষ্টন ম্যারাথন হামলায় এখনও ইসলাম ও সকল মুসলমানের নোংরা ও কঠোর সমালোচনা হচ্ছে। আর গত বুধবারে লন্ডনের উলউইচে রিগবি লিকে হত্যাকান্ডেও ঢালাও বদনাম হচ্ছে। আমার কথা হল কে কোন ধর্ম, বর্ণ বা জাতীয়তার তারচেয়ে তার অপরাধই মূল। তাই শুধু সূনির্দিষ্ট ব্যাক্তি বা গোষ্ঠীকে ধরা, প্রতিরোধ করা হউক। কিন্তু তার জন্যে ব্যাপকহারে একটা ধর্মকে কেন টার্গেট করা হবে। এটা হল চরম অসুস্থ অসভ্য-বর্বরদের আচরণ। ঠিক যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ঢালাও ভাবে ইহুদীদের দেওয়া হত। এখন ইসলামকে বেছে নিয়েছে এই উগ্র-বর্ণবাদী গোষ্ঠীরা। তাই আমাদের মুসলমানদের মধ্যে চরমপন্থীদের সহ এই সকল বর্ণবাদীদের বিরুদ্ধেও সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×