somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুহিত সাহেব কিভাবে কর সংগৃহিত, জমা এবং কোন কোন খাতে ব্যায় হবে তার সঠিক হিসাব প্রদানও নিশ্চিত করবেন!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৫, ১০ টাকা যাই হোক, সবাইকে বাধ্যতামূলক কর দিতে হবে: অর্থমন্ত্রী

আমি বরাবর কর দেওয়ার পক্ষে। একটা রাষ্ট্র কর বা রাজস্ব ছাড়া চলতে পারে না। যতই প্রাকৃতিক সম্পদ থাকুক দিন শেষে দেশের সকল প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান মানুষ হতে কর নিতেই হবে। দেড়ীতে হলেও এই বিষয়টা অর্থমন্ত্রী মুহিত সাহেব তুলে ধরছেন। এখন এই বিষয়ে উনার ও রাষ্ট্রের কি পরিকল্পনা সেটাও স্থির করতে হবে;

http://parstoday.com/bn/news/bangladesh-i19495

বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মুশকিল হচ্ছে কর আদায়ের ব্যাবস্থার বিশাল অংশই ম্যানুয়াল বা মনুষ্য তথা কাগজে কলমে। মুদি হতে হোটেল, রেস্তোরা, কল-কারখানা সহ আয়কর যোগ্য প্রতিষ্ঠানে প্রদত্ত কর কাগজে কলমেই আদায় হয়। এখানে কেনা-বেচা, উৎপাদন সবই সেই কাগজে কলমেই নথিভূক্ত হয়। এটাকে ইলেকট্রনিক বা ডিজিটাল না করা পর্যন্ত সঠিক হিসাব অজ্ঞাত থেকেই যাবে। এখানে অনিয়ম ও র্দূনীতি খুবই সহজ। যেমন বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল। এখানে কম-বেশী গ্রাহক ও সংশ্লিষ্ট সরকারী বিভাগের কর্মচারীরা যোগসাজশ করে রিডিং কমিয়ে রাষ্ট্রকে বঞ্চিত ও ক্ষতিগ্রস্থ করে। সেখানে যথাযথ ডিজিটাল ব্যাবস্থা না থাকলে সাধারণ মুদি, রেস্তোরা, মিল-কারখানা সহ আয়যোগ্য প্রতিষ্ঠান সমূহ কতটা তাদের আয় ও ব্যায় এর সঠিক হিসাব প্রাপ্তির বিষয়টা সন্দেহ ও অনিশ্চয়তার মধ্যে থেকেই যাবে।

এরপর জনগণ ও প্রতিষ্ঠান সমূহ হতে আদায়কৃত কর যথাযথ ভাবে রাষ্ট্রীয় জমা হচ্ছে কিনা সেটাই বিরাট চ্যালেঞ্জ। সৎ ও দক্ষ সরকারী কর্মচারী ছাড়া এই কর গুলো ঠিকমত জমা হবে না। রাজস্ব জমার বিষয়টা ভাল ভাবে ও সব সময় মনিটরিং করতে হবে। এই তদারকি ঠিকমত হলে রাষ্ট্রের কোষাগারে অনেক অর্থ জমা হবে।

এরপর এই ব্যাপক ভিত্তিক আদায়কৃত কর কিভাবে কোন কোন খাতে ব্যায় হবে সেটারও জবাবদিহিতা থাকতে হবে। আমাদের দেশের মানুষ খুব স্বচ্ছল না হলেও একেবারে অসামর্থ্যবানও না। তাই তাদের কষ্টের অর্থ সঠিক ভাবে ব্যায় হয় এবং তারা লাভবান হন সেটাও নিশ্চিত করতে হবে। দেশের মানুষকে বাসস্থান, দুই বেলা খাবার সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিশ্চিত করতে মাথার ঘাম পায়ে ফেলেও পুরোটা পারে না। কাজেই এই অবস্থায়ও যদি তাদের থেকে কর আদায় করলে সেটা যেন বৃথা না যায়। রাস্তা, ঘাট, রেলপথ, বিদ্যু কেন্দ্র সহ বিভিন্ন নির্মাণ খাতে যেন অনিয়ম ও র্দূনীতি না হয় সেটা রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। এই সব নির্মাণে জনগণের কর্মক্ষেত্রে ও উৎপাদনে সক্রিয়তা বাড়ে। তাতে বেকারত্ব সহ মানুষের অসচ্ছলতাও হ্রাস পায়। সমস্যা হইল যে আমাদের দেশে কি নির্মাণ সহ রাষ্ট্রের ব্যায়ের জন্য নির্ধারিত বিষয় গুলা অতটা স্বচ্ছ নয়। তাই অনিয়ম ও র্দূনীতির সুযোগ থেকেই যায়।

অর্থমন্ত্রী মুহিতকে বুঝতে হবে উনি যে উদ্যোগের কথাটা বলছেন এটাই উন্নত ও বিশেষ করে পশ্চিমা দেশ গুলিতে হয়। সেখানে খাদ্য, বাসস্থান, চিকিৎসা, সামাজিক ন্যায় বিচার সহ বিভিন্ন কল্যাণমূলক সুবিধা দেয় রাষ্ট্র। বাংলাদেশের জনগণকে যদি ব্যাপক ভিত্তিক কর দিতেই হয় এর রিটার্ন বা প্রতিদানটাও যেন যথাযথ হয় এটাও মুহিত ও সরকারকে নিশ্চিত করতে হবে।

একটি পশ্চিমা দেশে থাকি তাই এখানে যথাযথ কর আদায় এবং জনগণের প্রাপ্ত সুবিধা ও অধিকার স্বচক্ষে দেখে বিমোহিত হই। এর আগের পোষ্টেও বলছি যে করের একটা অংশ স্বাস্থ্য খাতের জন্য নির্ধারণ করে রাখলে বাংলাদেশের মানুষ আরো ভাল স্বাস্থ্য সেবা পাবে।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×