আমার বউটা ত সহনীয়
২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইদে মানুষের ঘরমুখো যাত্রার কয়েকদিন আগে কর্তাব্যক্তিদের বলতে শুনলাম – এবারও ইদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে। আমি সে কথা শুনে স্মৃতির বাড়ি গেলাম। সে বলল না গত কয়েকবছরে এমন ঘটনা ঘটে নাই। স্মৃতির বাড়ি থেকে ফিরে ভাবনার ঘরে গিয়ে বসলাম। ভাবনা বলল স্মৃতি যদি এ কথা বলে থাকে তাহলে কর্তা ব্যক্তিদের ইঙ্গিত কোন বছরের দিকে? কাছাকাছি কোন বছরে যাত্রীরা স্বস্তিতে বাড়ি যেতে পেরেছে? এরই মধ্যে কর্তাব্যক্তিদের ঘোষণা - ইদে যাত্রীদের দুর্ভোগ সহনীয় পর্যায়ে নামিয়ে আনা হবে। আমার মনেও স্বস্তি আসল। যা হোক কম দুর্ভোগে এবার ইদে বাড়ি যেতে পারব। কিন্তু ভাবনার কাছে বলতেই সে বলল এই সহনীয়তার মাপকাঠি কি? ভাবনার প্রশ্নে আমার টনক নড়ল। প্রতিদিন যেভাবে মানুষ বাসে, ট্রেনে, ট্রাকে, লঞ্চে গাদাগাদি করে বাদুর ঝোলা হয়ে যাচ্ছে টেলিভিশনে দেখতে পাই তাকে সহনীয় দুর্ভোগ বলা যায় কি? আবার বাস ট্রাকে ১০-১২ ঘণ্টা জ্যামে আটকে থেকে গরমে আলু সিদ্ধ হওয়াকে সহনীয় দুর্ভোগ বলা যায় কি? দুর্ঘটনায় হাত পা চোখ হারানোকে সহনীয় দুর্ভোগ বলা যায় কি? এই সহনীয় দুর্ভোগ স্বীকার করে ইদের আগের দিন বাড়ি যাবার কথা ভাবছি। সে সময় মনে হল বউকে ব্যাপারটা জানাই। বউকে জানাতেই বউ বলল এত কষ্ট করে আসার দরকার নেই। ইদের দিন বিকালে চলে আস।নইলে পরদিন আস। আরামে আসতে পারবে। কি লক্ষী বউ আমার।
ইদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ সহনীয় হোক বা না হোক আমার কিছু যায় আসে না। আমার বউটা ত সহনীয়।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়...
...বাকিটুকু পড়ুন
রাতের শেষে যে শহর জেগে থাকে
তার ভাঙা নীয়ন আলোয়
আমি দেখেছি মানুষের মুখ—
অথচ দেখিনি মানুষ ।
দেখেছি ক্লান্ত আত্মারা,
ধীরে ধীরে আত্মহুতি দেয় প্রতিরাতে।
চারদিকে শব্দ ছিল,
হাজার কথার বিষাক্ত ভিড় ছিল,
কর্পোরেট...
...বাকিটুকু পড়ুনজাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন
উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন