somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুটবলে যখন ক্রিকেটের মত গণিতে সমাধান!

২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রিকেট গণিত ছাড়া অচল। অনেক বোদ্ধা বলেই থাকেন, রেকর্ড বই বোকাদের জন্য। সেটা সব সময় ঠিক কথা বলে না। কিন্তু ওই বই আছে বলেই না ক্রিকেট এতো মহান, এতো সুন্দর এবং জটিল অংকের খেলা সত্ত্বেও অনেক আদরণীয়। ফুটবল তুলনায় অনেক সহজ। পানির মতই বলা যায় সরল। অংকের জটিল হিসেব মাঝে মধ্যে আসে। ক্রিকেটের মত সব সময় নয়। কিন্তু এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বে ফুটবলের সরল অংক নয়। একটু আগে দেখা দিলো ভয়াবহ অংক। সে অংকের সমাধান এএফসির জানা নেই‍! অনেকটা ধরেই নেয়া হয়েছিল বাংলাদেশ নেপালে অনুষ্ঠিতব্য এএফসি কাপের মূল পর্বে সেরা রানার্সআপের দুই দলের একটি হয়ে উঠে যাবে। হয়তো হতোও তাই। আজ যখন কিরখিজস্থানের কাছে তাজিকিস্তান ১-০ গোলে হারলো, তখন স্বপ্নের পালে হাওয়া লেগেছিল। কিন্তু অকান্ড হয়েছে অন্য গ্রুপে থাকা ব্রুনাই দারুস সালামের শেষ মূহুর্তে অংশ না নেয়া। যাতে করে এএফসির বাইলজ অনুযায়ী অন্য গ্রুপগুলোর চতুর্থ দলের বিপক্ষে খেলার ফলাফল গণনার মধ্যে থাকবে না! যার মানে দাঁড়াচ্ছে ম্যারিয়ন আইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের চার শূণ্য গোলের জয়টা বাদ পড়ে যাবে। অথচ ওই জয়ের কারণে অনেকটা উন্মোচিত হয়েছিল বাংলাদেশের মূল পর্বে যাওয়া। মুষড়ে পড়া বাংলাদেশ যখন দেশে বসেই নিজেদের বিদায় দেখার প্রস্তুতি মানসিকভাবে নিতে শুরু করেছে, তখনই এএফসির নতুন অংক! নিয়মের বাইরে কি না সেটার ব্যাখ্যা এখনো জানা নেই। অথচ নিজেদের অফিসিয়াল সাইটে তারা ব্রুনাইয়ের গ্রুপে থাকা ফিলিপাইন, তুর্কেমিনিস্তান ও কম্বোডিয়া প্রত্যেককে ৩-০ গোলের জয়ী হিসেবে দেখিয়েছে এএফসি! যার মানে চতুর্থ দলের ভৌতিক হিসাবটা কোথা থেকে এলো সেটা বোঝা যায়নি। যদিও আইননুযায়ী সেটা কদ্দূর সম্ভব তা এ দেশের ফুটবল সাংবাদিকতায় অনেক দিন ধরে জড়িতা তারাও ধাঁধাঁয়। আর বাফুফে! দুপুরের পর থেকেই তারা প্রস্তুতি নিয়ে ফেলেছিল একরকম শুধুমাত্র অক্টোবরের বঙ্গবন্ধু কাপ নিয়ে ভাবার জন্য। কিন্তু খোদ এএফসি ওয়েবসাইটের এমন অলৌকিক অংক তাদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। ২৭ মার্চ পর্যন্ত তারা অপেক্ষা করবে। ই-গ্রুপ যেখানে ব্রুনাই না খেলে এমন অদ্ভূতুড়ে অংকের জন্ম দিয়েছে, তাদের সব খেলাই যে শেষ হবে সে দিন! কি জানি নতুন আবার কোন অংক যোগ হবে কখন কে জানে? ক্রিকেটও বোধহয় এমন ভৌতিক অংকের জন্ম দিতে পারতো না।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×