somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোভে পাপ পাপে মৃত্যু ও বাংলাদেশের ক্রিকেটে ইনজুরি রহস্য

২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসিবির মূল ভবনের দরজা দিয়ে ঢুকতেই বাঁ দিকে একটা কক্ষ সবার নজরে পড়বে। গত তিন বছরে ওই রুম বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে। না ওখানে কোন বড় বড় সিদ্ধান্ত আসে না। ওখানে অধিনায়ক রাখা না রাখার সিদ্ধান্ত আসে না। কিন্তু ওখানে যা যা হয় তাই খবর হয়ে যায় পরবর্তীতে। সেই রুমের গত দু বছরের এক নিষ্ঠ ভক্ত সাকিব আল হাসানকে গত দুদিন ধরে চেষ্টা করছি। কিন্তু ফোনে তাকে পাওয়া যাচ্ছে না। আশা করি খুব তাড়াতাড়ি বাংলাদেশের ক্রিকেটে তিনি নিজস্ব এজেন্ট নিয়োগ দেবেন। তাকে নানা ব্যাপারে বিরক্ত করা ছেড়েই দেয়া হয়েছে। জরুরী প্রয়োজনে যেখানে তাকে ছাড়া চলে না এমন সময়ও তিনি বড় নিরুত্তাপ। সেটা অন্য প্রসঙ্গ।
ওই কক্ষকে বলা হয় মেডিকেল রুম। মিরপুরের মাঠে আপনি কোন ক্রিকেটারকে নাও পেতে পারেন। কিন্তু ওই রুমে আপনি কাউকে না কাউকে পাবেনই। ডা.দেবাশীষ চৌধুরী তার দল-বল নিয়ে অতি ব্যস্ত থাকেন। মাশরাফি বিন মোর্ত্তজা , তামিম ইকবাল থেকে শুরু করে সাকিব কিংবা সবচেয়ে ফিট মনে হওয়া নাসিরের দেখা মিলবে ওই রুমে।
চারদিকে প্রচুর উপকরণ যাতে ক্রিকেটাররা ইনজুরিতে কষ্ট না পান। ক্রিকেট থেকে সাময়িক বিচ্ছেদে না থাকেন। যে কারণে বিশেষজ্ঞ দু জন চিকিৎসক নিয়োগপ্রাপ্ত। ফিজিওর সংখ্যা অন্তত: আট। অথচ সেই বিসিবির চুক্তিভুক ক্রিকেটাররা বারবার ইনজুরিতে পড়েন। গত তিন বছরে ইনজুরির মিছিলটা বাড়ছে। কারণ কি? টাকা। আইপিএল এই বিশ্ব ক্রিকেটে যে কি পরিমানের অসততা ঢুকিয়ে দিয়েছে, সেটা ক্রিকেট বোর্ডের সংগে সংশ্লিষ্ট ছাড়া বোঝানো কঠিন। একটা ম্যাচ ক্রিকেটাররা খেললে যে পরিমাণের অর্থ পান সেটা আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত: আড়াইটি ম্যাচের সমান। এই অর্থের লোভে ক্রিকেটাররা লুকিয়ে চলেছেন ইনজুরি। সেটা প্রকট হয় যখন বিপিএল সামনে আসে। তারপর সেটাকে ঘিরে গড়ে ওঠে একটা নি:শব্দ সিন্ডিকেট। যেখানে ওই রুম থেকে ছাড় পত্র মিলে যায় ক্রিকেটারের ক্রিকেট খেলার ব্যাপারে। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায় সেই ক্রিকেটার খেলার মত যথেষ্ঠ ফিট নন। গাইড লাইনের বস্তা ঘাড়ে চাপিয়ে সাকিবরা বাসায় গেলে সেটা মেনে চলেন না বলে অভিযোগ আছে বিসিবিরও।
যার বড় মাশুল এবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের আগে নাজমুলের না খেলেই ফিরে আসা। একটা হাঁটু আঘাত পাওয়ায়, তিনি অবচেতন মনেই অন্য হাঁটুতে বেশি জোর দিতে শুরু করেছেন সেই বিপিএল থেকেই। সিলেট রয়েলসের এই পেসারকে ওয়ানডে স্কোয়াডে না পাঠানোর পরামর্শ দেয়া হয়েছিল চিতিৎসক পর্ষদ থেকে। কিন্তু আকরাম খানদের সামনে প্রচুর ক্রিকেটার না থাকায়, নাজমুল গেলেন এবং পাঁচ দিনের মাথায় আবার ফিরে আসছেন। অথচ তার গায়ে ওয়ানডে স্পেশালিস্টের তকমা!
তার বদলে এবার শাহাদাত হোসেন রাজীবকে ওয়ানডে দলে ফেরানো হচ্ছে। এশিয়া কাপের ফাইনালে দু:স্বপ্নময় ওভার করে বাদ পড়া রাজীবের ফিরে আসা না আসা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু একটা জাতীয় দলে ক্রিকেটারদের এমন ইনজুরির মিছিল এতোটা হঠাৎ করে বাড়বে কেনো? চিকিৎসকদের একজনের ভাষায়- অতি লোভের মাশুল দিতে হচ্ছে অনেক ক্রিকেটারকে। কিন্তু তাহলে তাদের থাকা কেনো? তাদের রিপোর্টেই তো ক্রিকেটারদের খেলা না খেলা নির্ভর করে তাই না? উত্তর: কার গলায় ঘন্টা বাঁধবো? শেষ পর্যন্ত তো আমার বিদায় ঘন্টা বেজে গেলে তখন কে দেখবে? হা হা হা। ইনজুরির রহস্য তাহলে তো ওখানেই!
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×