দেশে অনেক সমস্যা। সবচেয়ে বড় সমস্যা রাজনৈতিক। আমরা অনেক রাজনীতি সচেতন। খেলা থেকে শুরু করে খাওয়া কোন কিছুই রাজনীতির বাইরে। রাজনীতি বিজ্ঞানও অনেকটা তেমনই বলে। বাংলাদেশে প্রায়ই সময় একটা সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। এবার তেমনই কিছু হবে বলে অনেকে আশঙ্কা করছেন। হেফাজতে ইসলাম বলে একটা দল আছে সেটা আমার জানা হয়েছে মাস খানেক আগে। অবশ্য যে দেশে আল্লাহর দল বলে একটা রাজনৈতিক দল থাকতে পারে, সেখানে ইসলামের হেফাজত করার ঠিকাদারিত্ব নির্দিষ্ট করে একটা দল চাইতেই পারে। এটা অন্যায় কিছু নয়। সবার চাহিদা আছে। কেউ চায় ভাগের টাকা,কেউ চায় ভোট। তাই ইসলামকে সামনে রেখে হয় নিত্য নতুন জোট। হেফাজতে ইসলাম ছয় দফা দাবী বাড়তে বাড়তে লংমার্চের আগে আরো সাতটি নাকি সংযোজন করেছে। যার মধ্যে কো এডুকেশন বিলুপ্তির দাবী জানানো হয়েছে। এটা বিশ্বায়নের যুগে সম্ভব নয় বলেই আমার ধারণা। তবে হেফাজতের দাবীটার একটা অংশ বড় মনোযোগ আকর্ষণ করলো। বিজাতীয় সংস্কৃতির আ্গ্রাসনে দেশের বারোটা বেজে যাচ্ছে। তাহলে তো প্রথমেই তাদের দাবী হওয়া উচি ছিল ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলোর অন্তত: নিষিদ্ধ হওয়ার দাবী তোলা। যেটা করলে সমূলেই অনেক সমস্যার সমাধান হতে পারতো। জি বাঙলার মত স্যাটেলাইট চ্যানেলগুলো নিষিদ্ধ করা কি এতো সহজ হবে? যে দেশের প্রধান এক রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতীয় সিরিয়াল না দেখে ঘুমাতে যেতে পারেন না বলে কথিত আছে, সেদেশে হুজুরদের ঘরে যে কাছাকাছি অবস্থা নেই সেই গ্যারান্টি কে দেবে? অবশ্য আন্তরিক হলে গত এক দশকে জেঁকে বসা বাজে(!) চচ্র্চা বন্ধ করা খুবই সম্ভব। হয়তো ভারতীয় নয়, চাইলে অন্যসব চ্যানেলগুলোও বন্ধ করা যেতে পারে। ডিসকভারী বা জিওগ্রাফিতে ইসলাম নিয়ে অনেক ভালো ডকুমেন্টরি হয়। সেগুলো দেখা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকার পরও। ইসলামকে হেফাজত করতে ৫৫হাজার ৫৯৮ বর্গমাইলের ছোট দেশটি কত কিছুই না করছে! এটাও বা বাদ যায় কেনো?
আশা করি এবার ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলো বন্ধ হবে
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।