১
বহুদিন পর দুই প্রবীণ রাজনীতিবিদের দেখা হলো।
: শুনালাম আপনি নাকি প্রায় অন্ধ হয়ে গেছেন?
: হ্যা,পুরাপুরি।
: তা এখন কী করছেন?
: রাজনৈতিক কলাম লিখি।
২
জজ :একদম চুপ! এরপর কেউ টুঁ শব্দটি করলে কোর্ট থেকে বের করে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে আসামি বিকট শব্দ করে চেঁচাতে লাগলো।
৩
প্রবীণ রাজনীতিবিদের সাক্ষাৎকার নিতে এসে সাংবাদিক জানতে চাইলেন, 'আচ্ছা, আপনি বিয়ে করেননি কেন?' মুচকি হেসে রাজনীতিবিদ বললেন, 'এর পিছনে রয়েছে একটি ঘটনা।আজ থেকে বিশ বছর আগে এক অনুষ্ঠানে গিয়েছিলাম। আমার সাম্নেই বসে ছিলেন এক শাড়ি পরা মহিলা।আমি চেয়ার থেকে উঠতে গেলে হটাৎ তার শাড়ির সাথে পা লেগে যায়। নিচের দিকে তাকিয়েই মহিলা গাধা,উল্ললুক,টিকটিকি,হনুমান,মুখপোড়া বলে শুরু করেন গালাগাল। হঠাৎ মুখ তুলে আমাকে সামনে দেখতে পেয়ে বলেন,"দুঃখিত, কিছু মনে করবেন না। আমি ভেবেছিলাম এটা বুঝি আমার স্বামীর কাজ"।
৪
বুঝলি, আমি লাখপতি। তোর মত লোককে এক হাটে কিনে অন্য হাটে বেচতে পারি।
:আর আমি? কোটিপতি। তোর মতো মানুষকে কিনি, কিন্তু বেচার দরকার হয় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

