গতকাল ঢাকায় আসলাম। চিটাগাং থেকে রওনা দিছিলাম সকাল ৯ টা বাজে। ভালোয় ভালোয় কুমিল্লা পর্যন্ত আসলাম। জুমার নামায পড়ছি কুমিল্লা চৌরাস্তার মোড়ের মসজিদটাতে। এর পর বাসে যে উঠলাম , মাগরিবের নামাজো কুমিল্লার শেষ মাথায় পরতে হয়ছে। কচ্ছপের গতিকেও হার মানাবার মত অবস্থা। গোমতি সেতুর আগে জ্যাম ছুটছ। খুবি খুশি হয়ছিলাম। কিন্তু যাত্রাবাড়ির আগে জ্যাম কাকে বলে ও কয় প্রকার সব জানা হয়ে গেছে। বাস ড্রাইভারদের এক কারসাজি দেখলাম। ২ জন বাস ড্রাইভার কেম্নে যেন চুক্তি করছে কে জানে, বাসের ইঞ্জিন বন্ধ করে রাখছে আর সাম্নের বাসগুলা অনেক দূর যাওয়ার পরে একটানে আবার যেয়ে আবার ইঞ্জিন বন্ধ করে রোড ব্লক করে রাখতেছে। কি যে এক অবস্থা। এ ভাবেই তো জ্যাম হয়। শেষ পর্যন্ত ঢাকা শহর, জ্যামের শহর রাজধানীতে ঢুকছি রাত ১১.৩০ এ। পাক্কা সাড়ে ১৪ ঘন্টার জার্নি।
বাসের আরেক যাত্রি বলতেছিল যে, তার এক বড় ভাই সকাল ১০.৩০ এর প্লেনে উঠে ঢাকায় জুমার নামায পড়ছে। আমি যা ভাবার তাই ভাবলাম। মানে টাকায় কি না হয়!!!!
আমাদের বাসের এক যাত্রি বলতেছিল যে , দেশের সব মন্ত্রীগুলারে ফাসি দেওয়ার দরকার
তাই সবাই বাসে ঢাকা চিটাগাং আসা যাওয়া করার সময় হাতে পর্যাপ্ত সময় রাখুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

