আগামী বছর বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ২০০৭ সালের জানুয়ারিতে সেনাবাহিনীর সহায়তায় অধিষ্ঠিত টেকনোক্রেটিক প্রশাসন ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্র“তিবদ্ধ। তবে তারা ওই প্রতিশ্র“তি ভঙ্গ হতে পারে। দক্ষিণ এশিয়ার রাজনীতি বিশেষণ করে দ্য ইকনোমিস্ট পত্রিকা ‘দ্য ওয়ার্ল্ড ইন ২০০৮’ শীর্ষক বিশেষ সংস্করণে এ মন্তব্য করেছে। দিল্লি থেকে জেমস অস্টিল ওই বিশ্লেষণে লিখেছেন, নিরাপত্তা বাহিনীর ইঙ্গিতে প্রধান রাজনৈতিক নেত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনা ওয়াজেদকে গ্রেপ্তার করেছে সরকার। তারা দায়ী হন বা না হন তাদের বিরুদ্ধে যথাক্রমে দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। কিন্তু অন্য নেতাদের অনুপস্থিতিতে তাদের মুক্তি দাবি করেছে তাদের রাজনৈতিক দল। এতে সামরিক বাহিনীকে দু’টি পথের একটি বেছে নেয়ার সুযোগ দেয়া হয়েছে। তা হলো গণতন্ত্র এবং দু’বেগম (তাদের মধ্যে দ্বন্দ্বের খবর সবাই জানেন) না হয় কোন বেগমও নয়; কোন গণতন্ত্রও নয়। ২০০৮ সালের শেষের দিকে তারা এর ভেতর থেকে পছন্দ নির্ধারণ করবে। ইকনোমিস্টের ওই বিশেষণ মতে, আগামী বছর সরকারের ব্যাপারে জনগণের আনুগত্যহীনতা বৃদ্ধি পেতে পারে। তীব্র প্রতিবাদ হবে, তবে তা নিশ্চিত করে বলা যায় না। দ্য ইকনোমিস্ট আরও লিখেছে, দক্ষিণ-এশিয়ায় প্রতিবেশীদের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে আগামী বছর দিল্লির দক্ষিণ ব্লকে তীব্র তর্ক-বিতর্কের আশঙ্কা রয়েছে। পাকিস্তান এবং শ্রীলংকায় লড়াই হবে। বাংলাদেশে সামরিক বাহিনী সমর্থিত শাসনের প্রতিবাদ হবে। নেপালে লড়াই ফের শুরু হলে তা হবে অব্যাহত হুমকি।
দ্য ইকনোমিস্টের সেই বিশ্লেষণ : নো বেগমস নো ডেমোক্রেসি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।