somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপরুপ স্কটল্যান্ড - ১

২০ শে জুন, ২০১৭ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখনই নেটে ইউরোপের সুন্দরতম দেশগুলোর র‌্যাংক দেখি, তার মধ্যে স্কটল্যান্ড এর নাম থাকেই। অনেকদিন থেকেই ভাবি যাবো। কিন্তু সময় হয় না। আবার আমার যখন সময় হয়, তখন সংগী-সাথীদের সময় হয় না। একা একা যেতেও ইচ্ছা করে না। তো শেষ পর্যন্ত যাওয়া হলো।

গাড়ী ভাড়া করা, বিভিন্ন যায়গার হোটেল ভাড়া করা, দর্শণীয় জায়গাতে যেখানে যেখানে টিকেট লাগবে তা করা, রুট প্ল্যান - সবকিছুই করা হলো একে একে। ঠিক হলো প্রথমে আমরা স্কটল্যান্ড এর রাজধানী এডিনবরাতে যাবো, ঘোরাঘুরি এবং রাএিযাপন এডিনবরাতেই। রাত ৩টায় যাএা শুরু যাতে করে পুরা দিনটা কাজে লাগাতে পারি। সবাইকে বলে দেয়া হলো সকাল সকাল ঘুমিয়ে পরার জন্য, বিশেষ করে আমাকে এবং বিশ্বকে, কারন আমরা দু’জন হলাম এই ট্রিপের ড্রাইভার!

প্রায় ৪০০ মাইল রাস্তা, ৮ ঘন্টামতো ড্রাইভ। টেনশানে রাতে শান্তিমতো ঘুমাতে পারলাম না। টেনশানের কারন হচ্ছে বিশ্ব। জন্মের অলস, আর ঘুমাতে খুব পছন্দ করে। আমি নিশ্চিত যখন ওর চালানোর সময় হবে তখন কিছুক্ষন পরেই বলবে, ভাই আর পারি না, একটু রেস্ট নিতেই হবে। আর এমন কথা কেউ বললে তার উপর এ’কয়জন মানুষের জানের দায়িত্ব দেয়া যায় না।

যাই হোক, ভালোয় ভালোয় বেলা ১১:৩০ এর দিকে এডিনবরায় আমাদের হোটেলে এসে পৌছলাম। সময় নষ্ট না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গেলাম এডিনবরা ক্যাস্ ল দেখতে। লক্ষ লক্ষ বছর আগে শীতল হওয়া একটা আগ্নেয় পাহাড়ের উপর এই দূর্গটা তৈরি করা হয়। ১২ শতাব্দীতে তৈরি করা এই দূর্গকে ঘিরেই শহরটা গড়ে উঠেছে।



দূর্গে ঢোকার পথ



দূর্গে ১৮৬১ সাল থেকে প্রতিদিন দুপুর ১টার সময় তোপধ্বনি করা হয়। আগে জাহাজগুলো এই শব্দে তাদের সময় ঠিক করতো, এখন টুরিষ্টরা হাত তালি দেয়।



দূর্গের ভিতরে মিউজিয়াম: নমুনা রাজ-অভিষেক



দূর্গের ভিতরে ঘোড়সওয়ার



দূর্গ থেকে শহর দেখা



রয়্যাল প্যালেস আর গ্রেট হল ও দেখার মতো। দেখতে দেখতে কখন যে বেলা গড়িয়ে গেল টেরই পেলাম না। দূর্গ থেকে আমাদেরকে বের করলো ক্ষুধা। ভেতো বাংগালী, কাজেই ভাতের ক্ষুধা। খুঁজে খুঁজে ঠিকই ভাতের হোটেল বের করলাম। খেয়ে-দেয়ে দেখি আর নড়তে পারি না। সুতরাং বিশ্রাম।

বিকালে বের হলাম হলিরুড পার্কে ঘুরতে। বিশাল পার্ক, তবে আমাদের মূল উদ্দেশ্য আর্থার’স সিট (Arthur's Seat) দেখা। এটাও একটা মৃত আগ্নেয়গিরি। কিং আর্থার এর নামে নাম কিন্তু ’সিট’ কেনো তা আতিপাতি করে খুজেও কোথাও পেলাম না। এটার পিকে উঠলে ৩৪১-৩৩৫ মিলিয়ন বছর আগের আগ্নেয়শিলা দেখা যায়। সবাইকে একে একে অনুরোধ করলাম আমার সাথে পিকে উঠার জন্য, কিন্তু কেউই রাজি হলো না। সবারই এক কথা, ”পাথ্থর দেখনের জন্য কষ্ট কইরা এত উপরে উঠুম না”। সবার আগ্রহ লেকের ধারে মিনি পিকনিক করার দিকে। শেষে রাগ করে আমি একাই রওয়ানা দিলাম। অনেকেই উঠছে। আসলে এটা একটা জনপ্রিয় হিল-ওয়াক স্পট। তবে কষ্ট করে উঠাতে জীবন সার্থক। গাধাগুলা জানলোও না কি মিস করলো।



হিল হাইকিং



চুড়া থেকে নেয়া। গাধাগুলা নিচের ওই লেকের ধারে। উপর থেকে ফোন করেছিলাম, কিন্তু আমাকে খুঁজে পায়নি।




নামার সময় এক ঝলক সেইন্ট এন্থনির চ্যাপেল এর ধ্বংসাবশেষ দেখে নিলাম।



স্কটল্যান্ডের রাজধানীতে আসলাম আর এদের অলিখিত জাতীয় খাবার ’ফিস এন্ড চিপ্স’ খাবো না তা কি করে হয়? অতঃপর ’ফিস এন্ড চিপ্স’ ডিনার। এরপর পোর্টোবেল্লো বীচে গিয়ে তুমুল আড্ডাবাজি করে হোটেলে ফিরলাম। তারপর সোজা বিছানায়। পরের দিনের জন্য শরীরটাকে তৈরি করতে হবে না?

(প্রথম ছবিটাই শুধু নেট থেকে নেয়া, বাকি সব আমার ক্যামেরার)
চলবে.................................

অপরুপ স্কটল্যান্ড - ২
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০২০ রাত ৯:০২
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×