somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন, আবার ঝাপিয়ে পরি......

২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ব্লগের অবস্থা কাহিল, কেমন যেন মেন্দামারা অবস্থা। অনেকটা খোলা পাত্রে রাখা তেনাইন্না বা পোতাইন্না মুড়ির মতো (মুড়ি নরম হয়ে গেলে আমরা এটাই বলি, কে কি বলে জানিনা)। নিয়মিত ব্লগাররা তো অনেকেই অমাবশ্যার চাদ হয়ে গিয়েছে। ভিজিটর সংখ্যা কমে গিয়েছে। প্রতিহিংসাপরায়ন ব্যক্তি বা ব্যক্তিবর্গ তো এটাই চেয়েছিল। নিজেদের অজান্তেই আমরা হেরে যাচ্ছি অশুভ শক্তির কাছে। কেন? আমার তো মনে হয় ব্লগাররা সমাজের সবচেয়ে সচেতন জনগোষ্ঠি। কিন্তু সচেতনতার এই নমুনা অত্যন্ত হতাশাব্যান্জক! নয় কি?

অস্বীকার করবো না, আমিও এতোদিন পোতায় ছিলাম। কয়েকটা 'গুরুগম্ভীর' (ব্লগার আখেনাটেনের ভাষায়) লেখা লিখলাম, যেটা আমার স্বভাব-চরিত্রের সাথে যায় না। পোষ্টও করলাম; কিন্তু অন্য সময় যেমন উৎসাহ উদ্দীপনার সাথে ফলো আপ করি, সেটা করি নাই। পোতানোর আরো একটা কারন ছিল, ছবি আপলোড করতে না পারা। ফারাও সম্রাট আখেনাটেনকে সশ্রদ্ধ কুর্ণিশ যে, সম্প্রতি উনার বাৎলানো অত্যন্ত সহজ একটা পথে সে সমস্যার সমাধান হয়েছে। অন্য ব্লগাররাও কমবেশী এ সমস্যায় ভুগছেন। তাদেরকে বলবো, ব্লগের রঙ্গীন থেকে সাদাকালো যুগে পদার্পনের ইতি হয়েছে। আবার প্রথম পাতাকে রঙে রঙে রাঙ্গিয়ে তুলুন।

পর্ণো আপলোডারদের জ্বালায় অতীষ্ঠ হয়ে ব্লগ কর্তৃপক্ষ যে ছবি আপলোড করার অপশন বন্ধ রেখেছেন, এটা খুব একটা কার্যকর না। আমার মতো অল্পশিক্ষিত মানুষ যদি এখন ছবি আপলোড করতে পারে, তাহলে ওদের তো আরো ভালোভাবে, কার্যকরভাবে পারার কথা। ওরা পারছে না, কারন, নতুন নিক খুলেই মন্তব্য করার অপশন এই মুহুর্তে বন্ধ আছে। কর্তৃপক্ষকে অনুরোধ, এটা চালু রাখুন। কাউকে অনুমতি দিতে চাইলেও বেশ কিছুদিন পর্যবেক্ষনে রাখুন।

এখন মনে হয় আমাদের গা-ঝাড়া দেয়ার সময় হয়েছে। ভিজিটরদেরকে নিয়ে কিছু বলার নাই। ব্লগ জমজমাট হলে উনারা এমনিতেই আসবেন। তবে ব্লগার ভাই ও বোনেরা, আপনারা অফলাইনে বসে জাতীসংঘের পর্যবেক্ষক দেশের প্রতিনিধির মতো পর্যবেক্ষণ করবেন না। লগইন করুন। সময় না থাকলে কিংবা ব্যস্ত থাকলেও করুন। দরকার হলে অনলাইনে থেকে হাতের অন্যান্য কাজ করতে থাকুন.......কে দেখছে আপনাকে? ব্লগে ঢুকে প্রথমেই অনলাইনে থাকা ব্লগারের সংখ্যা যখন দেখি, ব্লগে থাকার আগ্রহ এমনিতেই অর্ধেক হয়ে যায়। কাজেই, আপনারা যদি সত্যিই সামু’কে ভালোবাসেন, সামু’কে এই বিপদ থেকে উদ্ধার করতে চান, তাহলে অন্ততঃ অনলাইনে থাকুন। আমরা আবার অনলাইনে থাকা ব্লগারের সংখ্যা ৮০, ৯০ কিংবা ১০০ দেখতে চাই, সম্ভব হলে আরো বেশী। কিন্তু ১৫, ২০, ২৫........কক্ষোনও না! এতে করে আমরা একটা মেসেজ তো দিতে পারি যে, আমরা পোতাই নাই, এখনও আগের মতোই, লিপটন চায়ের মতোই তাজা ও সতেজ আছি!

আসুন, আবার ঝাপিয়ে পরি......চক্রান্তকারীদের থোতামুখ ভোতা করে দেই!!


ছবিসুত্রঃ ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:১৬
৩৭টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×