প্রধানমন্ত্রীর জন্য আরো একটা খারাপ খবর!
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইউনূসের কাছে ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য হওয়ার আমন্ত্রণ জানান।
গত রোববার ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি হচ্ছে স্কটল্যান্ডের গ্লাসগোতে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক পামেলা গিলিস এক চিঠিতে অধ্যাপক ইউনূসকে ওই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের দায়িত্ব নিতে এবং তাঁর সৃজনশীল ও অন্তর্দৃষ্টিপূর্ণ নির্দেশনা দিয়ে বিশ্ববিদ্যালয়কে উন্নতির দিকে নিয়ে যেতে আমন্ত্রণ জানান।
অধ্যাপক গিলিস চিঠিতে বলেন, ‘আপনার অধীনে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করা প্রকৃতপক্ষেই আমার জন্য এক বিরাট সম্মানের বিষয় হবে। আমি বিশ্বাস করি, একসঙ্গে আমরা আধুনিক যুগে একটি বিশ্ববিদ্যালয়ের ধারণা পাল্টে দিতে পারব।’
গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি ২০১০ সালে ‘ইউনূস সেন্টার ফর সোশ্যাল বিজনেস অ্যান্ড হেলথ’ প্রতিষ্ঠা এবং ‘ইউনূস চেয়ার’ গঠন করে। স্বাস্থ্যবিষয়ক নেতৃত্বস্থানীয় অর্থনীতিবিদ অধ্যাপক ক্যাম ডোনাল্ডসন ‘ইউনূস চেয়ারের’ মনোনীত অধ্যাপক (হোল্ডার)। সেন্টারটি গ্লাসগোসহ বিশ্বের অন্যান্য এলাকার সুবিধাবঞ্চিত লোকজনের জীবন ও স্বাস্থ্যের ওপর সামাজিক ব্যবসা কী ধরনের প্রভাব ফেলে, তা নিয়ে সমীক্ষা চালিয়ে গবেষণা কর্মসূচি পরিচালনা করে।
২০১০ সালে গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি বিশ্বের শীর্ষস্থানীয় ৪০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পায়। আর আর্কিটেকচার অ্যান্ড দ্য বিল্ট এনভায়রনমেন্ট ইউনিটের মূল্যায়নে বিশ্ববিদ্যালয়টির গবেষণা যুক্তরাজ্যের শীর্ষ ২০টির মধ্যে জায়গা করে নেয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৪৫ জন।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আগে বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর ছিলেন গ্লাসগোর ট্রাডেস্টনের লর্ড ম্যাকডোনাল্ড। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর ব্যবসায়িক নিয়োগসংক্রান্ত উপদেষ্টা কমিটিতে রয়েছেন। বিজ্ঞপ্তি।
(প্রথম আলো)
একলা বিকেল
-একা থাকো?
-না।
-কে থাকে সাথে?
-কেউ না।
-তাহলে কিভাবে বলছো একা থাকো না?
-থাকি না তো।
-কিভাবে?
-তুমি থাকো যে পাশে।
-বাহ! ………কতক্ষণ থাকি?
-সারাক্ষণ। টেবিলে বসে খাচ্ছি, তুমি সামনে। রান্না করছি, তুমি... ...বাকিটুকু পড়ুন
না ফেরার দেশে চলে গেলেন রথো রাফি

আজ অনেক দিন পর ব্লগে আসলাম। আসলে চাকুরী জীবনের প্রেসার সামলাতে সামলাতেই সময় চলে আয়, নেটে আর তেমন আসা হয় না। আজ আসলাম রাফি ভাই এর মৃত্যু সংবাদটা... ...বাকিটুকু পড়ুন
আমার পোষ্টে ব্লগার অপু তানভীরের এআই আপত্তি এবং এর এআই জবাব

কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?
অপুতারভীরের এআই আপত্তি-
আপনার লেখা সম্পর্কে এআই মূল্যায়ন নিচে দিলামঃ
১. শূন্যতা ও উদ্ভবের ভুল ব্যাখ্যা (Misinterpretation of Void and... ...বাকিটুকু পড়ুন
১ টাকায় মিলছে ৪ লাউ, উৎপাদন খরচ তুলতেই হিমশিম কৃষকের
Click This Link
পঞ্চগড় এলাকায় ৪ টা লাউ বিক্রি হচ্ছে এক টাকায় ! ইত্তেফাকের মত প্রতিষ্ঠিত সংবাদপত্রে আসা এ সংবাদ অসত্য বা অতিরঞ্জিত না হলে বিষয়টা একেবারে উড়িয়ে দেয়ার মত না।... ...বাকিটুকু পড়ুন
ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!
ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!
একজন বাবা তাঁর ছয় বছরের কন্যাকে মাদ্রাসায় পাঠিয়েছিলেন দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও নিরাপদ ভবিষ্যতের আশায়। তিনি কি কখনো কল্পনা করেছিলেন, ধর্মীয় শিক্ষকের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।