যতই ভালো লেখুন, আপনার মতের সাথে দ্বিমত পোষণ করবে না এমন ব্লগার খুব কমই পাবেন।
কেউ একটা ভালো কিছু পোস্ট করলেই হল একজাতের ব্লগার আসবে ভুল ধরতে তাদের ভুল ধরতেই হবে না হয় সে কিভাবে মহাজ্ঞানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে? এটা যে খুব প্রয়োজন।
কিছু বুঝেন কিংবা না বুঝেন ভুল তো আপনাকে ধরতেই হবে, সমালোচনা আপনাকে করতেই হবে, সব দিক থেকে আক্রমণ চালিয়ে যেতেই হবে তাহলেই তো আপনি মহাজ্ঞানী।
আরেকটা সতর্কতা, বিখ্যাত কোন ব্লগারের ভুল হলে কিন্তু ভূল ধরা যাবে না এটা ঘোর অপরাধ। তর্কে যাবেন তো হেরে যাবেন কারণ সে যে বিখ্যাত, যে সে কি আর তার ভুল ধরতে পারে?
তো কথা হল, সবাই ভুল করে, নিজের ভুল হলে সেটা মেনে নিবেন, অপ্রয়োজনীয় ভুল ধরার চেষ্টা করবেন না, গালিগালাজ করবেন না, যথাসম্ভব সমালোচনা না করার চেষ্টা করবেন।
আরেকটা কথা বলে রাখি, পৃথিবীতে দুই ধরণের ব্যক্তিকে আপনি কিছু বোঝাতে পারবেন না, একটা হল পাগল আরেটা সে যে বেশী বুঝে।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


