
দেশে আইনের শাসন আর প্রকৃত গণতান্ত্রিক সরকার ব্যবস্থা না থাকায় দেশ থেকে প্রতিবছর বিপুল পরিমানে অর্থ বিদেশে পাচার হচ্ছে। অর্থ পাচারে ব্যবসায়ীদের পাশাপাশি রাজনীতিবিদরাও পিছিয়ে নেই। মূলত দুইটি কারণে দেশের অর্থ বিদেশে পাচার হচ্ছে।
এক, দেশে বিনিয়োগের সুস্থ পরিবেশ না থাকায় কিছু ব্যবসায়ী বিদেশে নিরাপদ বিনিয়োগের জন্য অর্থ পাচার করছে। বৈধ পথে বিপুল অর্থ বিদেশে স্থানান্তর করার সুযোগ না থাকায় কিছু ব্যবসায়ী অবৈধ ভাবে বিদেশে অর্থ পাচার করেছে। আমদানি-রপ্তানির সময়ে পণ্যের প্রকৃত মূল্য গোপন করার মাধ্যমেই এই অর্থের বড় অংশ পাচার হচ্ছে কিছু ব্যবসায়ীর দ্বারা।
দুই, অনেক রাজনীতিবিদরা অবৈধ ভাবে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছে যা গোপনে বিদেশে পাচার করছে নিজেদেরকে রক্ষা করার জন্য। বিভিন্ন এজেন্ট বা নিকট আত্মীয়দের মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছে। অবৈধ উপার্জন নিরাপদ স্থানে রাখার জন্য দুর্নীতিবাজরা এই গুরুতর অপরাধমূলক কাজ করছে। দেশ এনং দেশের মানুষের জন্য বিরাট ক্ষতির কারণ।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব সামসুল হক টুকু এবং খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম অতি সম্প্রতি বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে বলে দলের মধ্যে কানাঘুষা হচ্ছে। আর তারই সুত্র ধরে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সকল দুর্নীতিবাজ নেতা কর্মীদের উদেশ্যে বলেছেন যে আওয়ামীলীগ ক্ষমতাহীন হলে তাদের নেতাদের নাকি বিদেশ পালাতে হবে। শোনা যাচ্ছে খাদ্য মন্ত্রী আমেরিকাতে স্থায়ী বন্দবস্তের জন্য দুইশ হাজার ডলার পাচার করে সেখানে আইনগত সমস্যায় পরে সব অর্থ খোয়াতে বসেছেন। অন্য দিকে সাবেক প্রতিমন্ত্রী সামসুল হক টুকু কিনা নির্বাচিত হওয়ার আগে কোন দিন ইংল্যান্ডে আসেনি অথচ তিনি নাকি ইংল্যান্ডের চেলসিতে প্রায় আট”শ হাজার পাউন্ড দিয়ে অভিজাত বাড়ি কিনেছেন।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) সর্বশেষ প্রতিবেদনে প্রকাশ বাংলাদেশ থেকে গত এক বছরে টাকার অঙ্কে যা প্রায় ৭২ হাজার ৮৭২ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে যে পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হয়ে গেছে, তা চলতি অর্থবছরের মূল্য সংযোজন কর (মূসক) খাতে আদায়ের লক্ষ্যমাত্রার সমান। এত বড় অঙ্কের অর্থ বিদেশ পাচার হয়ত অর্থমন্ত্রীর কাছে তেমন বড় কোন পরিমাণই না, যেমনটা যিনি প্রতিটা অর্থ কেলেকংকারি হলেই বলে থাকেন। তবে আজ সংসদে মইনুদ্দিন খান বাদল বলেছেন পাচারকারীদের হাত অনেক লম্বা—অর্থমন্ত্রী এ কথা বলে খালাস হলে চলবে না। পরিষ্কার জবাব চাই।
তবে অর্থমন্ত্রী কিছুটা তোপের মুখে পড়তে পারেন জেনে সংসদে আজ অনুপুস্থিত ছিলেন।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



