মা দিবসের কবিতা।
১৪ ই মে, ২০১৭ ভোর ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মায়ের প্রতি ভালবাসা
----------------------------- বিদ্যুৎ
মাকে নিয়ে মা দিবসে কত কথা লিখি
সত্যি করে বল কবি,মাকে ভালবাসি?
কবি মোর পেশা,কবিতা আমার নেশা
মা’কে নিয়ে লিখে, কামায় কিছু পয়সা।
দাড়ি টুপি হুজুর বেশে ওয়াজ করি আমি
সত্যি করে বল মিয়া মায়ের কথা মানি?
হাদিস বলি মা’র পদতলে মোর জান্নাত
সত্যি জেনেও মাকে,দেয়না কাপড় ভাত।
পড়াশোনা করছি বটে করি আমি চাকুরী
অশিক্ষিত মাকে নিয়ে থাকেনা চাতুরী!
বউ এর কথার যুক্তি,বাধ্য হয়ে মেনে
জন্ম ধাত্রী মাকে রেখে আসি বৃদ্ধাশ্রমে।
বৃদ্ধাশ্রমে যেতে মা’র নাই কোন আপত্তি
মনে প্রাণে দোয়া মাঙ্গে খোকা হবি সুখী!
বাড়ি ছাড়া করতে,মায়ের প্রতি অপবাদ
বুক ভরা কষ্ট, তবু থাক ওরা নিরাপদ।
মা দিবসে পণ করি, থাকব মায়ের সাথে
সব দিবস হয় যেন, মায়ের সেবা দানে।
জীবন তুমি দিয়েছ খোদা মায়ের অস্তিত্বে
পর জন্মে থাকি যেন মা’র সাথে জান্নাতে।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৭ ভোর ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন