
দেশি বিদেশী কিছু গণমাধ্যম উদ্দেশ্য প্রণোদিত ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে। বিবিসি বাংলা বিভাগ তেমনি এক মিথ্যা তথ্য প্রকাশ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবারকে জনসাধারণের কাছে অপরাধী হিসাবে প্রমাণ করতে চেয়েছিল কিন্তু জাতীয়তাবাদী শক্তির কঠোর নিন্দা ও প্রতিবাদের মুখে বিবিসি ভুল স্বীকার করে বক্তব্য প্রকাশ করেছে। জিয়া পরিবারের সম্মান নষ্ট করতে গিয়ে এখন বিবিসি'র প্রতি যে জনগণের আস্থা ছিল তা ধুলাই মিশে গিয়েছে। মিথ্যা বেশি সময় স্থায়ী হতে পারেনা।
বিবিসি'র বক্তব্য নিম্নরূপ------------------
আমাদের বক্তব্য:
প্রকাশিত প্রতিবেদনটির মাধ্যমে বিবিসি বাংলা কোনভাবেই বিভ্রান্তি তৈরি করতে চায়নি। প্রতিবেদনটি ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিএনপি চেয়ারপার্সনের উকিল নোটিশ পাঠানোর বিষয়ে। এবং এই খবরটির পটভূমিটি ব্যাখ্যা করতে গিয়ে সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সংবাদ সম্মেলনে যে সব কথা বলেছিলেন তার উল্লেখ করতে হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি করতে গিয়ে যেভাবে বাক্যটি গঠন করা হয়েছিল, তা সঠিক ছিল না। আমাদের স্বীকার করতে দ্বিধা নেই যে এতে বিভ্রান্তি সৃষ্টির অবকাশ ছিল। আশা করি এ নিয়ে এখন বিভ্রান্তির অবসান ঘটবে।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




