কে বলেছে বাঙ্গালীরা কোন যন্ত্র আবিস্কার করে নাই???
০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কে বলেছে বাঙ্গালীরা কোন যন্ত্র আবিস্কার করতে পারে নাই? পেরেছে নিশ্চয় পেরেছে। তবে সেই যন্ত্রটা একটু অন্যরকম এই আর কি! কিন্তু যন্ত্র ঠিকই। নাম ষড়যন্ত্র। সব কিছুর মধ্যেই এই যন্ত্র বিদ্যমান। এই যে একটি খুব সাধারণ বিষয় কেমন করে সরকার অস্থিতিশীল করে তুলল। এই ঘটনায় একেবারে প্রথম দিনে লিখেছিলাম সভ্য দেশ হলে সংগে সঙ্গে মন্ত্রী ক্ষমা চেয়ে পদত্যাগ করতেন। তারপরেও আশা ছিল সরকার শেষ মেয়াদে হয়ত এমনিতেই ৩/৪ মাস পরে মন্ত্রী সভা ছোট হয়ে আসবে সেই ক্ষেত্রে মন্ত্রী প্রধানমন্ত্রীর অনুরোধে হয়ত এখনই পদত্যাগ করবেন, কিন্তু না! এটা এখন মনে হচ্ছে সরকারের পাতা ফাঁদ। দেশ যখন অস্থিতিশীল হবে স্বাভাবিক ভাবেই বিরোধী পক্ষ ফাইদা লুটতে চাইবে কিন্তু এই যে আজকে কোমলমতি ছেলেমেয়েদের লাঞ্ছনা করে তাদের মনে যে ক্রোধের আগুন জ্বেলে দিল সরকার, তার পরিণতি যে ভয়ংকর হবে না তার কি নিশ্চয়তা? মন্ত্রী প্রথম দিন ক্ষমা চেয়ে এর দায় নিয়ে পদত্যাগ করলে আজ এই অবস্থা হত না।
ছেলেমেয়েদের রক্তাক্ত করা হচ্ছে। নির্যাতিতরা অভিযোগ করছে ছাত্রলীগ ও আওয়ামী সন্ত্রাসীরা তাদের উপর বিভিন্ন স্থানে হামলা করছে।আবার সরকার পক্ষ বলছে বিএনপি জামাত আন্দোলনকারীদের সাথে মিশে তাদের উপর হামলা করছে। আচ্ছা সরকার যদি জেনেই থাকে তাহলে আগেই কেন পদক্ষেপ নিল না। আসলে সবই ষড়যন্ত্র।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন