
ইন্টারনেট মানুষের অবাদ বিচরণের অদৃশ্য ভূমি। এখানে যার যা খুশি লিখতে পারে, বলতে পারে এবং দেখাতেও পারে। আর এই সুযোগ
দুর্বৃত্তরা বিভিন্ন সময়ে তাদের কাজে লাগাছে। সরকার দেশের মানুষের অবাধে মতামত প্রকাশ করতে না দেওয়ায় কিছু মানুষ এই অসাংবিধানিক আচরণকে মোকাবেলা করতে যেয়ে কিছু বাড়াবাড়ি তারাও করছে, যেমনটা সরকারও করছে। সরকার যেমন গুজব গুজব বলে সব সত্য প্রকাশ করতে দিচ্ছেনা মানুষকে আবার কিছু মানুষ সত্য ঘটনাকে অতিরঞ্জন করে আসল সত্যকে চাপা দিয়ে দিচ্ছে বা অবিশ্বাস যোগ্য করে তুলছে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি সরকার কিন্তু আসাদ সরকারের মত সীমা ছাড়িয়ে বাড়াবাড়ি করছে। আমেরিকান অ্যাম্বাসেডরের গাড়িবহরে হামলা করে সি আই এ এর নজরে পড়েছে সরকার। এই যে এখন যেমন সরকার ধর্ষণ, হত্যা, গুম, খুন, দুর্নীতি প্রকাশ করাকে গুজব বলে প্রচার করছে, তা কিন্তু একসময় হিতে বিপরীত হবে সরকার এবং দেশের জন্য। পরে সেই রাখালের গল্পের মত পরিণতি হবে। প্রতিদিন বাঘ বাঘ বলে চিৎকার করে রাখাল সাহায্য চাইত, কিন্তু মিথ্যা বা গুজব ছিল। একদিন সত্যি যখন বাঘ এসে তাকে আক্রমন করল সেইদিন কেউ তাকে আর বাঁচাতে আসল না। আমার অনেক সহব্লগার বন্ধুরা আগের পোস্টে দেশের অবস্থা সিরিয়ার মত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে। সরকার যে দেশকে সেই পথেই নিয়ে যাচ্ছে তা কিন্তু গুজব নয়! সহজ সমাধান রেখে সরকার কেন এই সহিংসতায় দেশকে ঠেলে দিল তা এক বিশাল রহস্যময় প্রশ্ন রয়েই গেল।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



