somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তানকে ধ্বসিয়ে ফাইনালে বাংলাদেশ

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ের দাবি মেনে টানা দ্বিতীয় বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠলো বাংলাদেশ। মুশফিকের অসাধারণ ব্যাটিং আর মুস্তাফিজের বিদ্ধংসী বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে হেসে খেলে হারিয়ে ভারতের বিপক্ষে ফাইনাল খেলার টিকেট পেলো বাংলাদেশ। বাংলাদেশের ইনিংস শুরু হতেই ১২ রানে ৩ উইকেট হারিয়ে সংশয় শুরু হয়েছিল বাংলাদেশ শিবিরে। কিন্তু উদ্বোধনী ম্যাচেও শ্রীলঙ্কা বিপক্ষে যে জুটি উদ্ধার করেছিল বাংলাদেশকে সেই মুশফিক আর মিঠুনের জুটিই আবার জয়ের পথ দেখালো।

দুঃখজনকভাবে ১ রানের জন্য এশিয়াকাপের তৃতীয় সেঞ্চুরি হাতছাড়া হয়ে গেলেও বাংলাদেশের ২৩৯ রানের ইনিংসে সবচেয়ে বড় অবদান তাঁরই। অন্যদিকে মিঠুন করেছেন ৬০ রান। মুশফিক মিঠুনের ১৪৪ রানের বিশাল জুটির পর ধারণা করা যাচ্ছিলো বাংলাদেশ হয়তো ২৭০-২৮০ তে গিয়ে থামবে। কিন্তু ৫ উইকেটে ১৯৭ রান করার পরও মুশফিক মিঠুনের আউট হওয়ার পর বাংলাদেশ যেন যাওয়া আসার মধ্যেই ছিল। বাকি ৫ জনের মধ্যে মাহমুদুল্লাহ যা একটু চেষ্টা করেছিলেন কিন্তু বাকিরা কিছুই দিতে পারেননি। শেষ ৫ ওভার যেন বাংলাদেশের জন্য হতাশার কালো ছায়া। ৭ বল বাকি থাকতেই ২৩৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

তবে ম্যাচের শুরুতেই পাকিস্তানের মনোবল ভেঙে দিতে বাংলাদেশের বোলাররা যা করেছেন তা অতুলনীয়। মাত্র ১৮ রানেই ৩ উইকেট হারিয়ে পাকিস্তান পড়েছিল অথই সাগরে। সাকিবের অভাবটা যেন কোনোমতেই বুঝতে দেননি মাহমুদউল্লাহ-সৌম্যরা। ১০ ওভার বল করে মাত্র ৩৮ রান দিয়ে মাহমুদউল্লাহ পেয়েছেন ১ উইকেট অন্যদিকে ব্যাটিংয়ে চরমভাবে পার্থ হলেও ৫ ওভার বল করে সৌম্য সরকার পেয়েছেন ১ উইকেট। শাকিব তামিমের অনুপস্থিতিতে দলে জায়গা পেলেও ব্যাটিংয়ে ভালো কিছু করে দেখতে পারলেননা সৌম্য। ৫ বলে শূন্য রান করে আউট হন তিনি।

পাকিস্তানকে ধ্বসিয়ে দিতে বাংলাদেশের সবচেয়ে বড় অবদান মুস্তাফিজের। ১০ ওভারে ৪৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। বাংলাদেশের জয়ে কাটা হয়ে যাওয়া এমাম উল হককে আউট করেন মাহমুদউল্লাহ। বাবর, সরফরাজের মতো গুরুত্বপূর্ণ উইকেটগুলো নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন মুস্তাফিজ। ম্যাচের শুরুতেই ফখর জামানের উইকেট নিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন মিরাজ।

সব শেষে বলতে হয় পাকিস্তানের বিপক্ষে কিছু ভুল ত্রুটি ছাড়া এই ম্যাচ বাংলাদেশের জন্য একটি পরিপূর্ণ টীম ওয়ার্ক। এখন দেখার বিষয় সর্বশেষ চার এশিয়া কাপের তিনবারই ফাইনালে ওঠা বাংলাদেশ এবার কি পারবে সকল বাধা ভেঙে ভারতে বিপক্ষে শিরোপা জিততে!
সূত্র: বিডি স্পোর্টস নিউজ
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৯
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×