somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাজারতম আন্তর্জাতিক ম্যাচ জয়ের রেকর্ড করলো অস্ট্রেলিয়া

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ওপেনার রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরির পরও শনিবার অস্ট্রেলিয়ার কাছে সিরিজের প্রথম ওয়ানডেতে হারতে হলো সফরকারী ভারতকে। সিডনিতে অসিদের কাছে ৩৪ রানে হারলো ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয় করা বিরাট কোহলির ভারত। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার কাছে এই জয়ের গুরুত্ব ছিল একটু আলাদা। তিন ফরম্যাট মিলে ক্রিকেট ইতিহাসে প্রথম দল হিসেবে এক হাজারতম জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই ঐতিহাসিক ম্যাচে অসি দলের খেলোয়াড়রা ১৯৮৬ সালের জাতীয় দলের জার্সি পরে স্মরণ করেন সোনালী যুগকে। সেবার ভারতের বিপক্ষে ঘরের মাঠে এমন জার্সি পরেই মাঠে নেমেছিল অসিদের সাবেক অধিনায়ক অ্যালান বর্ডার।

ঐতিহাসিক ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। তবে ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৬ রান করে ভারতের পেসার ভুবেনশ্বর কুমারের বলে আউট হন। এরপর পরিস্থিতি সামাল দিয়েছেন আরেক ওপেনার অ্যালেক্স ক্যারি ও উসমান খাজা। ৩৩ রানের জুটি গড়েন তারা। ক্যারিকে ব্যক্তিগত ২৪ রানে থামিয়ে দেন বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব।

দুই ওপেনার ব্যাট হাতে ব্যর্থ হলেও, অস্ট্রেলিয়ার পরের চার ব্যাটসম্যান ঠিকই রানের দেখা পেয়েছেন। উমসান খাজা, শন মার্শ ও পিটার হ্যান্ডসকম্ব হাফ-সেঞ্চুরি পেলেও, মার্কাস স্টোয়িনিস অর্ধশতকের দ্বারপ্রান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন।

তৃতীয় উইকেটে খাজাকে নিয়ে ৯২ ও চতুর্থ উইকেটে হ্যান্ডসকম্বকে নিয়ে ৫৩ রানে জুটি গড়েন মার্শ। খাজা ৬টি চারে ৮১ বলে ৫৯ ও মার্শ ৪টি চারে ৭০ বলে ৫৪ রান করে ফিরেন।

খাজা-মার্শের বিদায়ের পরও অস্ট্রেলিয়ার রান তোলার গতি কমে যায়নি। স্টোয়িনিসকে নিয়ে মারমুখী মেজাজে ব্যাট চালান হ্যান্ডসকম্ব। দলকে বড় সংগ্রহ এনে দিতেই ভারতীয় বোলারদের উপর চড়াও হন হ্যান্ডসকম্ব ও স্টোয়িনিস। শেষ পর্যন্ত পঞ্চম উইকেটে স্টোয়িনিস ও হ্যান্ডসকম্ব ৬৮ রান উপহার দেন অস্ট্রেলিয়াকে। ফলে বড় সংগ্রহে পথ পেয়ে যায় অসিরা। আর শেষদিকে স্টোয়িনিস ও গ্লেন ম্যাক্সওয়েল মাত্র ১৬ বলে অবিচ্ছিন্ন ৩৪ রান যোগ করে অস্ট্রেলিয়াকে ৫০ ওভারে ৫ উইকেটে ২৮৮ রানের সংগ্রহ এনে দেন।

হ্যান্ডসকম্ব ৬টি চার ও ২টি ছক্কায় ৬১ বলে ৭৩, স্টোয়িনিস ২টি করে চার ও ছক্কায় ৪৩ বলে অপরাজিত ৪৭ এবং ম্যাক্সওয়েল ৫ বলে অপরাজিত ১১ রান করেন। ভারতের ভুবেনশ্বর ও কুলদীপ ২টি করে উইকেট নেন।

জয়ের জন্য ২৮৯ রানের লক্ষ্যে শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। প্রথম ২৩ বলে স্কোর বোর্ডে ৪ রান উঠতেই ৩ উইকেট হারিয়ে বসে টিম ইন্ডিয়া। ওপেনার শিখর ধাওয়ান শুন্য, অধিনায়ক বিরাট কোহলি ৩ ও আম্বাতি রাইডু শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেন। ভারতের পতন হওয়া তিন উইকেটের দু’টি নিয়েছেন জেই রিচার্ডসন। অন্যটি নেন অভিষেক ম্যাচ খেলতে নামা জেসন বেহরেনডর্ফ।

শুরুতে খাদের কিনারায় পড়ে যাওয়া ভারতকে টেনে তোলার দায়িত্ব নেন আরেক ওপেনার রোহিত শর্মা ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অস্ট্রেলিয়ান বোলারদের রোহিত পাল্টা আক্রমণ করলেও অন্যপ্রান্তে ধোনি ছিলেন বেশ সর্তক। বেশ ধীর লয়ে রান তুলতে থাকেন তিনি। তাই ৩২ ওভার শেষে ১৪০ রানে পৌঁছে যায় ভারত।

তবে ৩৩তম ওভারে বিদায় নেন ধোনি। বেহরেনডর্ফের বলে লেগ বিফোর হবার আগে ৯৬ বলে ৫১ রান করেন ধোনি। তার ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা ছিলো। চতুর্থ উইকেটে রোহিতের সাথে ১৭২ বলে ১৩৭ রান যোগ করেন তিনি। ধোনির বিদায়ে উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি দিনেশ কার্তিক। ২১ বলে ১২ রান করেন তিনি।

এক প্রান্ত দিয়ে সতীর্থদের যাওয়া-আসা দেখলেও দমে যাননি রোহিত। অন্যপ্রান্ত দিয়ে ঠিকই ওয়ানডে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি তুলে নেন রোহিত। এতে ভারতের শেষ ভরসা হিসেবে উইকেটেই ছিলেন তিনি। দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নেয়ার চেষ্টায় ছিলেন রোহিত।

কিন্তু ৪৬তম ওভারে ও দলীয় ২২১ রানে থামতে হয় রোহিতকে। স্টোয়িনিসের বলে বিদায় নেন ১২৯ বলে ১৩৩ রান করা রোহিত। তার ইনিংসে ১০টি চার ও ৬টি ছক্কা ছিলো।

রোহিতের বিদায়ের পর ভারতের সব আশা শেষ হয়ে যায়। ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৪ রান পর্যন্ত সংগ্রহ করে টিম ইন্ডিয়া। শেষদিকে ভুবেনশ্বর অপরাজিত ২৯ রান করে ভারতের হারের ব্যবধান কমিয়েছেন। অস্ট্রেলিয়ার রিচার্ডসন ২৬ রানে ৪ উইকেট নেন। তাই ম্যাচ সেরাও তিনি।

অ্যাডিলেডে আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

সূত্র: বিডি স্পোর্টস নিউজ
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি বিলাস!

লিখেছেন রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮



বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক... ...বাকিটুকু পড়ুন

আকাশের ঠিকানায় চিঠি দিলাম

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৬

প্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।



আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

জীবনের আনন্দের ফুল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:৪৯



প্রেয়সি হে প্রিয়তমা গিয়েছ কোথায়?
হারায় অমৃত ঘুম খোলা আখি পাত
বিবর্ণ অনেক লাগে জোছনার রাত
তোমায় হারিয়ে প্রিয়া আঁধার জীবন।
আসবে কি ফিরে তুমি সুখের প্রভায়
জীবন রাঙ্গিয়ে দিতে? অপেক্ষার হাত
তোমার পরশ... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

×