
যে চিত্রপট ঈশ্বরের আঁকা প্রগলভা নটভঙ্গীতে,
কে বলতে পারে দীর্ঘশ্বাস কিংবা
মায়ার খেলা নয়?
বহুকালপ্রবাহে রাগ-বিরাগের নীড়ে
প্রণয় জাগা সম্প্রীতি
অস্তিত্বের আকন্ঠ তৃষ্ণায় আত্মমগ্ন হয়
সুখপিপাসার অক্ষিপটে।
বন্ধুতার বর্ণচ্ছটায় সব
মনিমালিকা রূপক নয়
অনির্দেশ লক্ষ্যে জীবনস্রোত
কখনো কখনো দিক-বিদিক হয়।
সেই জীবন ধূসর ধূম্রনীল হলে বলতে পারি
অনাদিকালের আত্মবেদনাগুলো
ক্ষয়িষ্ণু ধূপ জ্বালাবেই।
একদিন ঠিকই
জীবনের অন্তরালে খুঁজে পাওয়া যায়
জীবনের মানে।
কেননা, মৃত্যুবিলাসে মানুষের সব
অন্ত্যমিল এক, একই রকম,
নিরন্তর দহন আর শূন্যতাবৃত্তান্ত।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




