
আমরা ফাঁকা ঢাকাতে এখন খুব ভাল আছি। কোন যানজট নেই, ১০ মিনিটের রাস্তা ঠিক ১০ মিনিটেই পৌঁছে যাচ্ছি। বাস চালকদের কোন দৌরাত্ব নেই। মার্কেটে কোন অতিরিক্ত ভীড় নেই। রাস্তাঘাটে চুরি, ছিনতাই, ইভটিজিং নাই। বিনোদন ও ঘোরার জায়গাগুলোতে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করছে।
চারিদিক পরিস্কার পরিচ্ছন্ন। এখন যদি ওরা রিপোর্ট করতো তো বাসযোগ্য শহর হিসেবে ঢাকা হতো প্রথম ১০ এর একটি!!!!!
আমরা ঢাকাতে এখন খুব শান্তিতে আছি। আমরা চাই না আমাদের জন্য ওই অশান্তি আবার ফিরে আসুক।
তাই ঈদের ছুটিতে যারা ঢাকা ছেড়ে দেশের বাড়িতে গিয়েছেন তাদের আর ঢাকায় ফেরার দরকার নেই! কারণ আপনারা আসলেই ঢাকা শহর আবার কঠিন হয়ে যাবে!!!!! আপনারা আসলেই আবার ওইসব শুরু হয়ে যাবে!!!!!
তাই আপনারাও দেশের বাড়িতে পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকেন, আমরা ঢাকাতেও সুখে দিন কাটাই।
কি রাগ করলেন নাকি?
আচ্ছা, কি আর করা, ইনার গান শুনে রাগ দূর করেন................

১০ গান নিয়ে হাজির মাহফুজুর রহমান
আচ্ছা, কেউ কি বলতে পারবেন, লিংকটিতে যে গান শুনলাম সেটা কি মি. মাহফুজ রহমানের নিজের কন্ঠ???
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



