somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই মানুষগুলো কোথায় গেলো

২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে বসে। সামরিক শাসন দেশে। চারিদিকে সীমাহীন উদ্বেগ, উৎকণ্ঠা। অস্বাভাবিক সময়। রাজনীতি নিয়ে যথাসম্ভব কম কথা বলছে মানুষ। সদ্য স্বাধীন দেশ ও নিজেদের ভবিষ্যৎ নিয়ে যার পর নেই চিন্তিত। সে সময়ের কথা। কোনও এক শুক্রবার দুপুরবেলা। রৌদ্রময় দিন। ঢাকাস্থ জাতীয় মসজিদ: বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ। হঠাৎ জুম্মার নামাজের সময় আগমন ঘটলো, কুখ্যাত রাজাকার, জামায়াত নেতা গোলাম আজমের। জিয়াউর রহমানের বদান্যতায় সদ্য বাংলাদেশে এসেছে। ভেবেছিলো, দেশের পটপরিবর্তন হয়েছে। সামরিক শাসন চলছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কোণঠাসা। কেউ কিছু করার সাহস পাবে না। নির্বিঘ্নে কাজ সেরে চলে যাবে। কিন্তু হয়েছিলো ঠিক তার উল্টো। গোলাম আজমকে দেখা মাত্রই রাগে ফেটে পড়লো সেখানকার মানুষ। পায়ের জুতো চপ্পল হাতে উঠে গেলো অনেকের। আলোকোজ্জ্বল সে দুপুরবেলায় বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে গোলাম আজমকে গণপিটুনি দিয়েছিলো উত্তেজিত জনতা। রাস্তার পকেটমার, ছ্যাচরা চোর, মাদকসেবিদের মতো গণপিটুনি থেকে বাঁচতে কোনওরকমে দৌড়ে, লাফিয়ে, পালিয়ে সে যাত্রায় রক্ষা পায়। নাহলে আর চুরানব্বই বছরের দীর্ঘজীবন পাওয়া হতো না; সেই শুক্রবারই অন্তিম দিন হতে পারতো। জনরোষের উত্তুঙ্গ, উদ্বাহু আগুন দেখেছিলো গোলাম আজম। না, বাংলার মানুষ ভোলেনি একাত্তর। ভোলেনি মুক্তিযুদ্ধ। মুক্তির জন্য তাদের সীমাহীন ত্যাগ, তিতিক্ষা; অশ্রু, রক্ত, ঘাম। সেই শুক্রবারের দুপুরটা অবিস্মরণীয়। সাদাকালো ছবিগুলো দেখার সৌভাগ্য হয়েছে আমার। পত্রপত্রিকার আর্কাইভে পাবেন। চোখে ভাসছে উজ্জ্বল। উত্তেজিত জনতা মুষ্টি বাগিয়ে, জুতা চপ্পল হাতে ঘিরে রেখেছে গোলাম আজমকে। আরেক ছবিতে ভীতসন্ত্রস্ত অসহায় গাড়িতে বসে। (খুব সম্ভবত পুলিশের গাড়ি।) জুতো চপ্পল হাতে এদিকওদিক দাঁড়ানো মুসল্লীরা। সদ্য বেধড়ক পিটিয়েছে কুখ্যাত রাজাকার, জামায়াত নেতা গোলাম আজমকে।

(চলবে)
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:২৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



যে কেউ যে কোনো ধরনের পোশাক পরে যে কোনো সমাজে যেতে পারেন, সাধারণত কেউ বাধা দেয় না। তবে সর্বসাধারণের ক্ষেত্রে “দৃষ্টিকটু” বলে একটি বিষয় উল্লেখ্যযোগ্য। যা সময় স্থান কাল পাত্র... ...বাকিটুকু পড়ুন

×