
কোন বিপন্নতা?
কোন দুষ্প্রাপ্যতা?
কোন বিহ্বলতা?
তবে?
আজ রাত্রির গল্প আমাকে একাই লিখতে হবে?
দীর্ঘ অপ্রাপ্তির কোন সুনিদিষ্ট গন্তব্য আছে?
যাকে পড়ি অজস্র শব্দে শব্দে তাকে অসমাপ্ত পাঠ বলতে পারছি না!!
আচ্ছা, শব্দের শিল্পমূল্য কি?
হ্যাঁ, শব্দের শিল্পমূল্য মৌন থাকা, চুপ থাকা, নিরব থাকা!!
যখন আরও নিমগ্ন হয়ে উঠি
যখন আরও উদ্বেল হয়ে উঠি
যখন অনেক উৎক্ষিপ্ত হয়ে উঠি
কেন তখন একইরূপে উচ্চকিত হতে পারে না!!
অন্য কোন অভিন্ন ভাষায়, অভিন্ন শব্দবোধে!!
আমার ভাল থাকতে চাওয়াটাই আজন্ম অপরাধ।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


