ক্ষণপ্রভা
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সহস্র আঁখির নিযুত পলকের ভীরে
আমার দৃষ্টি জোড়াও চেয়ছিলো সেদিন গঙ্গার তীরে।
সুহাসিনী, মনোহারিণী সেই রূপসিনীর শব যাত্রায়
মুখখানা তার আর একবার দেখার অপেক্ষায়।
গঙ্গার পাড়ে গড়ে ওঠা সেদিনের সেই ভীড়
ঠেলে ঠেলে চলে, করেছিলাম অপেক্ষা অধীর।
ভাবছিলাম, তারে দেখে সূর্য কিরণ মুগ্ধ হয়ে
আজও বুঝি, যাবে মেঘের আড়ালে হারিয়ে
বিশ্বাস ছিল সকল প্রজাপতি, ফড়িংয়েরা
ডানা তুলে করবে শুরু ওড়া
তাহার চুলের গন্ধের ঢেউয়ের পিছু পিছু
কোরাসে তাদের, বেদনার সুরেরা উঠবে উঁচু নিচু।
সকালের শিশিরেরাও হয়তো চালতা ফুল ছেড়ে
দুর্বার ডগায় করে আসবে এই গঙ্গার তীরে।
আসবে হয়তো পদ্ম, কমল, ডালিয়া আর জবা
রূপসিনীর সেই রূপ দেখার সুযোগ হারাতে চায় কেবা।
সুদীর্ঘ অপেক্ষার পর, মুখখানি তাহার
একবারের মতন, সুযোগ হয়েছিল দেখার।
বিশীর্ণ তনুতে তার তখনো লেগেছিল মায়া
হাসিটুকুন খুইয়ে, মুখে ছিল বিষন্নতার ছায়া।দিঘল কুন্তলে তার, তখনো ছিল রক্তিম পদ্ম ফুল
নেতিয়ে পড়ে তারা, কোমলতা হারিয়েছিল বেমালুম।
তাহার দেহের, সমস্ত সুন্দরেরা টেনে বুঝি ইতি
কালের গহ্বরে হারিয়ে, হয়ে গেছে স্মৃতি।
রূপসিনীর মুখে পরিস্ফূট সেদিনের সেই অভিব্যক্তি
মহাকালের পাতায় যেন কবিতা হয়ে উঠে।
তাচ্ছিল্যের কোরাসে,বেসুরো গলায় বলে যায়
রূপ সে এক ক্ষণপ্রভা, হারায় সময়ের বিশালতায়।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮
'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি...
...বাকিটুকু পড়ুনযে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন
তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন