somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

দেয়ালিকা বিপাশা
লেখালেখিটা পেশা নয় এক প্রকার ক্ষুদ্র নেশার মতো আমি মনে করি। ভালো লাগা থেকে কাগজে কলমে যে শব্দ আসে তার ব‍্য‍খ‍্যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সাধারণ মানুষ, তাই লেখালেখির মতো সাধারণ ভালো লাগাটাই আমার কাছে অসাধারণ মনে হয়।

সময়ের ব্যবধানে...

২৪ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছবি: নেট


" জীবন কি অদ্ভুত! কিছু মানুষ থেকে আমরা দূরে চলে যাই, আবার কিছু মানুষ আমাদের থেকে দূরে চলে যায়। অনেক মানুষের সাথে দূরত্ব আল্লাহ-ই সৃষ্টি করে দেয়। যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। যে দূরত্ব গুলো আমরা সৃষ্টি করি আমরা চাইলেই সে ব্যবধান ভাঙতে পারি। কিন্তু যে দূরত্ব আল্লাহ সৃষ্টি করে দেয় সে ক্ষেত্রে কি হয় তা আমি জানিনা। হয়তো সে দূরত্ব গুলো কল্যাণকর। কেননা তিনি উত্তম পরিকল্পনাকারী!

শুধু এতোটুকু জানি এতগুলো দেয়াল আর দূরত্বের পাহাড়ের পরও আমরা হাসতে শিখি, চলতে শিখি, তবে প্রাণখুলে বাঁচতে পারি কিনা তা বলা কঠিন। অনেকে বলে দুনিয়া জটিল, কিন্তু আমি মনে করি তার চেয়েও জটিল এ মানুষগুলো। যারা দুনিয়াটাকে জটিল করে ফেলেছে। যারা দূরত্ব নামের শব্দটি তৈরি করে নিয়েছে।"

বেশ কিছুদিন আগে দেখা হুমায়ুন ফরিদী স্যারের একটি ইন্টারভিউ আজও আমার নিকট স্মরণীয় হয়ে আছে। তার মূল্যবান কিছু কথা আজও মনে দাগ কেটে রয়েছে। তিনি বলেন, " কিছু পরিবর্তন মানুষ নিজেই করে। আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না। কখনোই আশা করে নাই এরকম অনেক জিনিস ঘটে। সেটা আমার জীবনে বহুবার ঘটেছে। আমি যেটা করতে চেয়েছি, করতে পারিনি। আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি, সে আমাকে ফেলে চলে গেছে বা যাকে আমি স্নেহ দিতে গেছি, সে আমাকে ঘৃণা করেছে।" এইতো কিছুদিন আগে তার মূল্যবান কথাগুলো মনে পড়ে গেল। খানিকটা সময়ের জন্য ভাবুক হয়ে উঠেছিলাম। ডায়েরীর পেজ উল্টে নিজের লেখা উপরের কথাগুলো পড়ে অনেকটাই স্বস্তি পেলাম। নিজের অনুভূতিগুলোর সঙ্গে যখন গুণী জনের মতামত কিছুটা হলেও মিলে যায় তখন সমাধান খুঁজে না পেলেও অনেকটা স্বস্তি খুঁজে পাওয়া যায়। তাই পথ চলতে মাঝে মাঝে ভাবুক হয়ে ওঠা এবং বিবেচনাবোধ জরুরি হয়ে পড়ে।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৮
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×