somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কলিমুদ্দি দফাদার
“কলিমদ্দিকে আবার দেখা যায় ষোলই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি, সে-ই শুধু তার পুরনো সরকারি পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার।”

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন, মনোরম পরিবেশে একটু বিশ্রাম নেওয়ার পাশাপাশি খাওয়া-দাওয়ার ক্ষেত্র বা লাউঞ্জ বিবেচনায় সাওয়ার করার মতো এই সার্ভিসটি বেশ উপভোগ্য। যেহেতু এই সার্ভিসটি এখনো ভ্রমণের একটি অংশ হয়ে গেছে, তাই ভ্রমণ পোস্টের পাশাপাশি বিভিন্ন এয়ারপোর্টে লাউঞ্জে কাটানো অভিজ্ঞতাটি শেয়ার করব।

যেমন দক্ষিণ-পূর্ব এশিয়ায় আমার পছন্দের একটি লাউঞ্জ হচ্ছে ভিয়েতনামের ফুকক আইল্যান্ডের এয়ারপোর্টের "দ্যা সেন্স"। এর অন্যতম কারণ, এয়ারপোর্টটি আকারে খুবই ছোট এবং আধুনিক, ক্রাউড বা প্যাসেঞ্জার মাত্রা অনেক কম। সারাদিনে হয়তো কয়েক ডজন ফ্লাইট আসা-যাওয়া করে। বড় এয়ারপোর্টগুলোর লাউঞ্জে বিশ্রাম নেওয়ার সাথে যেমন ফ্লাইট মিস হওয়ার একটা ভয় থাকে, সাথে অন টাইম গেইটে উপস্থিত থাকার ব্যাপারে ভয় বা প্যানিক করার মতো বিষয় এখানে প্রায় নেই। বোর্ডিংয়ের ৫ মিনিট আগে গেইটে যাওয়া যায়।

ফুককের এই লাউঞ্জ অন্য যেকোনো এয়ারপোর্টের লাউঞ্জের মতোই। ইন্টেরিয়র, ফ্যাসিলিটি, ফুড আইটেম বেশ ডিসেন্ট। তবে আশ্চর্যের বিষয় হলো, এই ছোট একটি আইল্যান্ডের এয়ারপোর্ট লাউঞ্জেও সাওয়ার করার মতো বেশ সুন্দর আয়োজন আছে, যেটি স্কাই টেক্স রেটিংয়ের উপরে থাকা অনেক বড় নামকরা এয়ারপোর্টের লাউঞ্জেও পাই নাই।



এবার আসি লাউঞ্জের সবচেয়ে এক্সাইটিং পার্ট ফুড আইটেমে। স্টার্টার সম্পন্ন মেনু ছিল ইউরোপীয় কন্টিনেন্টাল স্টাইলের। চীজ, বাটার, ব্রাউন ব্রেড, Yogurt, সিদ্ধ ডিমসহ কয়েক আইটেমের ফ্রেস জুস। মেইন কোর্সটি ওরিয়েন্টাল স্টাইলের, এর মধ্যে উল্লেখযোগ্য চীনা স্টিমড ডাম্পলিং বা মমো ও তুলতুলে মিষ্টি বা ঝাল পুর ভরা ভাপা বাঙ্ক বা বান।




ফুকক আইল্যান্ডের মূল চালিকাশক্তি কোরিয়ান পর্যটক। সেখানে ঈশ্বর ও বিপ্লবী নেতা হো চি মিনের পরে বোধহয় কোরিয়ানদের সম্মান করা হয়। সে আলাপ অন্য একদিন বলব। স্যালাড আইটেমে কোরিয়ান খাবার ছিল বেশ উল্লেখযোগ্য। কোরিয়ান কয়েক পদের কিমচি, ফ্রেস ভেজিটেবল তার মধ্যে অন্যতম।



স্যুপে ছিল লাইট ফিস কেক নুডলস। ডেজার্ট আইটেমে ছিল ফ্রেস ফ্রুটস আইটেমে ভরপুর, যা আমার অপছন্দের এবং আমি খুবই কম খাই।



শেষ করব একটি তথ্য দিয়ে, অন্য যে কোন দেশের এয়ারপোর্টে ড্রিংকসের জন্যে আলাদা বার থাকলেও "দ্যা সেন্স"-এ সেটা নেই। তবে এখানে মজার বিষয় হচ্ছে, পয়সা খরচ করে ড্রিংকস করতে হয় না। কমপ্লিমেন্টারি বিখ্যাত কিছু ভিয়েতনামী বিয়ার ড্রিংকস করার জন্যে সেখানে রাখা আছে। আরো মজার ব্যাপার হচ্ছে পুরো লাউঞ্জে ছিলাম আমি একা, বের হয়ে যাওয়ার সময় এক দম্পতি এসেছিলো।


সেখানে থেমে থেমে একটু পর পর বৃষ্টি হয়। কি সিজন ছিলো কে জানে? এয়ারপোর্টে থেকে ভিউটা খারাপ না। :P



Overall Rating: 7.5
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২২
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৯

লিখেছেন রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭



সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর বক্তব্য। কিছু গুরুত্বপূর্ণ কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১০


জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

×