
তোমাকে শুধু একটিবার দেখতে বড় ইচ্ছে করে
ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিলাম
বন্ধ চোখের অন্ধকারে তোমায় যেন দেখতে পেলাম
জড়িয়ে নিলে ইচ্ছে ঘুড়ি
আলতো হাতের মৃদু ঘায়ে ছিড়লো সূতো পথ হারাল
তোমার কাছে রয়ে গেল
দৃষ্টিপ্রদীপ আলো জ্বেলে তোমায় দেখায় শান্ত হোল
কল্পনাতে হোক না দেখা,
আমার ক্ষতি আমার জন্য, ভয় হয় যে তোমায় ভেবে
যদি তোমার ইচ্ছে জাগে
দেখবে বলে আকুল হয়ে মেঘ হয়ে যাও আকাশ পারে
সত্যি যদি ভেসে আসো
বিষন্ন মেঘ সেদিন তোমার ব্যকুল প্রহর সইতে হবে
সরিয়ে দিয়ে, সেই ভাবনায়
তোমায় দেখার সাধ সাধনা দূরে রাখি কঠিন আমি।
** ইন্দ্রনীলার " বিষন্ন মেঘের ভেলায় ভেসে" কবিতায় মন্তব্য আমার।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



