somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

দেয়ালিকা বিপাশা
লেখালেখিটা পেশা নয় এক প্রকার ক্ষুদ্র নেশার মতো আমি মনে করি। ভালো লাগা থেকে কাগজে কলমে যে শব্দ আসে তার ব‍্য‍খ‍্যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সাধারণ মানুষ, তাই লেখালেখির মতো সাধারণ ভালো লাগাটাই আমার কাছে অসাধারণ মনে হয়।

Just Quiet...

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




অনেক আকাশ পাতাল চিন্তা থেকে শিরোনামটা হঠাৎ মাথায় আসল। এখন রাত হয়েছে অনেক, এই সময়ে লিখবো সেটাও ভাবিনি। তাই পরিকল্পনাহীন লেখা শুরুতেই ফ্লপ আমি মনে করি। এই লেখা নিজের জন্য তাই ফ্লপ হলেও অসন্তুষ্টি থাকবে না বরং লিখতে পারার খুশিটাই বেশি কাজ করবে। লেখা মানেই অস্পষ্ট কথাগুলোকে স্বচ্ছ কাগজে স্পষ্ট ভাষায় ছুড়ে ফেলা, যা মনের অগোছালোকে শুভ্র পাতায় আলপনা এঁকে যায়!

I'm Just QUIET.... একেবারেই চূপ আমি! তাই বলে কি সত্যিই চুপ? না, চুপ না! মন কথা বলে নিজের সাথে, উপরওয়ালার সাথে। তাই বলেই তো নিরব থাকলেও প্রকৃতি সময় মতো জবাব দিয়ে দেয়। যখন কলেজে ছিলাম তখন সাহিত্যের খুব প্রিয় একজন ম্যাম আমাদের বলেছিলেন, " নিরবতার জবাবটা ভয়ানক হয়। কারণ প্রকৃতি কারো ঋণ রাখে না। সময়ে জবাব দিয়ে দেয় আর তা হয় ভয়ানক। এটা অভিশাপ বা দীর্ঘশ্বাস নয়, এটা অর্জিত নিজের প্রতি অপমান যা প্রকৃতি সময়ে ফিরিয়ে দেয়!" আজও সেই কথা গুলো কানে বাজে! যেন মনে হয় আজও আমি মন্ত্রমুগ্ধ হয়ে ম্যাম এর কথাগুলো শুনছি! এই কথাগুলোই যেন জীবনের একমাত্র সঞ্চয়। তাইতো চুপ থাকি কারণ জানি, আমি না হলেও আমার হয়ে একদিন সময় ঘুরে দাঁড়াবেই!

- দেয়ালিকা বিপাশা


সবসময় লেখা শেষ এ চেক করা হয় ত্রুটি সংশোধনে এইবার তা হয়নি। সম্ভবত এই কারণেই Quiet এর পরিবর্তে Quit হয়েছে। আশা করি এই বিষয়টি জটিলতার সৃষ্টি করবে না কারণ লেখাটা নিজের জন্য লেখা সেটা আগেই বলা হয়েছে।

ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৪১
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

×