somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

Subdeb ghosh
হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

মানুষ অশ্রু সংকটেও ভোগে।

০৮ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝরাতে ঘুম ভেঙে গেলে
ভেঙে যায় স্মৃতির দেয়াল
একদিনে নয়। বহুদিনে একটু একটু করে জমানো স্মৃতি গুলো
মস্তিষ্কে চাপ দেয় আকাশ ভেঙে পড়ার মতো
কী ভীষণ যন্ত্রণা কি নিদারুণ কষ্ট!
আমি ভুলি নি।
এই যে দেখছো আমার হৃদয়, আমি
আমার প্রতিক্ষীত চোখ দুটি
ওঁৎ পেতে আছে তোমার জন্য। হয়তো আসবে...
ভালোবাসার প্রতিক্ষায় থাকা কি যে যন্ত্রণা!
বৃষ্টির প্রথম বিন্দু চোখের পাতায় পড়লে
কিসের যেন একটা অভাব অনুভূত হয়
মনে হয় বহুদিন কাঁদি না।
মনে পড়ে যায় ভালোবাসা হারানোর ব্যাথা
চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে
কারও বিশ্বস্ত বুকের উপর ঢলে পড়তে ইচ্ছে করে
অথচ, তুমি নেই। একটা বিশ্বস্ত বুক নেই।
চোখ ভুলে গেছে কষ্ট পেলে তাতে জল আনতে হয়
কি অদ্ভুত! মানুষ অশ্রু সংকটেও ভোগে।
বেদনা ও যন্ত্রণার মাঝে
দীর্ঘ একটা তফাৎ আছে জানো তো,
এই যে আমি তোমার প্রতীক্ষায় ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছি
প্রতি সেকেন্ডে নিরবে কমে আসছে আমার নিঃশ্বাস
অথচ কাঁদতে পারছি না কাউকে বলতও পারছি না
এটা হচ্ছে বেদনা। যা বুক ফেটে রক্ত ঝড়ায় না
কিন্তু বুক ভরা দুঃখ জমায় জীবন ভর।
আর তোমার চলে যাওয়ার দৃশ্য দেখে
যেদিন চিৎকার করে কেঁদেছিলাম।
জোড় করেও ধরে রাখতে পারি নি
সেদিন যে ঝড় বয়েছিল বুকে
ভেঙে তছনছ করে দিয়েছিল সবটা
টুকরো টুকরো হয়ে ক্ষত-বিক্ষত হয়েছিল মন
সেটা হচ্ছে যন্ত্রণা। আমি চিৎকার করি যা
তুমি টের পাও বুঝতে পারো।
অথচ তোমার উপর কোনো-ই প্রভাব পড়ে না তার,
তুমি তো তুমিই
ভুলে যে গেছো সেটাও একদম নির্ভুল ভাবে
এই ভুলে যাওয়া টাও একটা শিল্প বটে জানো!
যা সবাই করে দেখাতে পারে না
অথচ তোমাকে, এক আঁচড়ে কি ভীষণ
ভাবেই না পেয়ে বসলো!
কিন্তু আমাকে ছুঁতে অবধি
পারে নি।
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×