১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হত্যা,গুম,ধর্ষণসহ মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিচার চলছে। সংঘঠিত অপরাধ ৪০ বছর আগে সংঘটিত হওয়ায় এ নিয়ে অনেক প্রশ্ন আছে। আছে সাক্ষী প্রমাণের অপ্রতুলতা। তাই অনেকে ধারণা করছেন, এই বিচারে মূল অপরাধীরা পার পেয়ে যেতে পারে।
কিন্তু আমরা আমাদের চোখের সামনে নিত্য দিন যে মানবতা বিরোধী কর্মকান্ড দেখছি তার বিচার চাই। চলমান মানবতা বিরোধী কর্মকান্ডর বিচার হলেই কেবল দেশের শান্তি-শৃঙ্খলা ফিরে আসতে পারে। প্রতিদিন ধর্ষন , হত্যা, গুমের ঘটনা ঘটছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তার বিচার হচ্ছে না।ফলে এসব অপরাধের তত্পরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাষ্ট্রের সকল নাগরিকের নিরাপত্তা বিধানের দায়িত্ব সরকারের কারণ সরকার কোন দলের নয় । গণতন্ত্রে জনগণের দ্বারা, জনগণের জন্য জনগণের সরকার।
তাই আমরা মানবতা বিরোধী বিশ্বজিত হত্যার বিচার চাই। বিচার চাই পিপার স্প্রের মাধ্যমে নিহত স্কুল শিক্ষকের হত্যার মানবতা বিরোধী কর্মকান্ডের। শনিবার ছাত্রলীগের দুগ্র“পের ভাগাভাগি নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দুগ্র“পের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয়েছে ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকার রাব্বী নামে এই নিষ্পাপ শিশুটি। মানবাতা বিরোধী নৃশংশ এঘটনারও বিচার চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মাধ্যমে এসব ঘটনার সঙ্গে জড়িত সকলের বিচার চাই। তবেই সকলের কাছে গ্রঞণযোগ্যতা পাবে এই ট্রাইবুনাল।...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


