somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফারহানার জন্যে......

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফারহানার জন্যে শেষ পঙ্ক্তিমালা

এই শরতে সমুদ্র দেখার খুব ইচ্ছে করছে । আমার নগ্ন কৃষ্ণচরণ দুটি সমুদ্রজলের স্পর্শ পেতে চায় । শুন্য হাত দুটি কাশফুলের দেহ চুঁয়ে পুর্ণতা পাওয়ার জন্য ব্যাকুল। এই শরত এতো মধুময় । তাইতো, গভীর রাতে বকুল আর হাসনাহেনার বাতাস উৎসব করতো আমার জানালার প্রান্তে, প্রশস্ত শয়নকক্ষে । মনেহয় বকুল আর হাসনাহেনা খুলে দিল তার স্বর্বস । সারা রাত মাথার বালিশকে প্রিয়সী মনে করে বুকের কিনারে রাখি । আঁধার যখন আমার নিকেতনের চির অতিথি । তখন আমি শরতনিশি মায়া মেখে আমাদের বাড়ীর আঙ্গিনার পাশে বিশাল মাঠের ধানগুচ্ছের বৃদ্ধি হওয়া দেখতাম । তাদের ঘিরে পাগল করা সমীরের নৃত্য উপভোগ করতাম । কিন্তু এখন কেন যেন আমার স্বনয়ন দুটি বড়ই তুলকালাম । এক্কেবারে অবাধ্য ফটিকের মত কি যেন খুঁজে বেড়ায় ।

কিন্তু কাকে?কোন শারতীকে?

যেন দিগন্ত নিলীমার অভ্র, গাঢ় ঘননিশি আর শরতের বিস্তৃত শুভ্র মেঘের মিশ্রণে মন্জিমা কায়া হয়ে ফুটতো সে । মৃদু তরঙ্গের চাংখা দিঘীর শাপলা ফুলের মত । কখনও শরতের সমস্ত শুভ্র দিয়ে কবির কবিতার সর্বশেষ লেখার মায়াবতী ছন্দের আদলে গড়ে উঠতো । তরুণ চিত্রশিল্পীর মধুর হরণ করা রমনীর তৈলরংচিত্রের কারুময়ে।তৃপ্তিময়, দীপ্তযুবতী কচি নারী হয়ে উঠতো ।

কিন্তু এই ভবঘুরে হ্নদয়,চির বাউন্ডুলে মন আমার অবাধ্য ক্ষুধার্ত নয়ন কাকে খুঁজে? কতদিন যে এই নয়ন আমার পরিপুর্ণ স্তনস্ফীত বয়সন্ধির সেই রমণীকে দেখেনি । যে রমণী এখনো আমার গাঢ় ঘুমের গহীনে প্রণয়ের ঘর তৈরী করে নি:সঙ্গ হওয়ার ভয়ে ডাকতো আমায় ।এখনও ডাকে, অমায়িক অঙ্গুরী সংকেতে। আমার সমস্ত বয়:সন্ধিময়,অস্থি, মজ্জা আর শয়নকক্ষ জানে । সে কি যে সিডর বয়ে যেত আমার সর্বত্রে । যে তুমি এই ভরা পুর্ণিমার শরতে, ভোরের ঝিকিমিকি সোনালী শিশিরে, সদ্য বিদায়ী বর্ষাকালে, পুর্ণভরা শরতে, ভাবী হেমন্তে-শীতে, আমার পাঁজরে জোঁকের মত বসে থাকতে । যতটুকু একজন রুপসী হরিণীকে মানায়, ঠিক সেভাবে সদ্য বিদায়ী কিশোরীর খোলস ছেড়ে লজ্জারাঙা শরীর নিয়ে বিকাল বেলার দিগন্তে মিলিয়ে যাওয়া ট্রেনের শব্দের মত হেটেঁ যেতে আমাদের বিদ্যালয়ে । বড়ই ভালো লাগতো, চক্ষু আমার তোমার আচ্ছাদিত দেহের গহীনে অতিবেগুনী রশ্মির মত প্রবেশ করতো । তুমি লাল লজ্জারাঙা কৃষ্ণচুড়া হয়ে উঠতে।নিজেকে কিভাবে সামলাবে, সে নিয়ে কি যে ব্যাস্ত সময় কাটাতে ।

হা-হা-হা.. .. ..

আমি আরও তোমাকে অসহ্য বিষফোঁড়ার মত জ্বালাতন করতাম । বিদ্যালয়ে তোমার আসার আগমুহুর্তে, ঠিক যেখানে তুমি বসতে সেই জায়গাটুকু আমার কৃষ্ণ হাত চোঁয়া পেতো আর ঠোঁটযুগল চুমু খেতো । তীরবিদ্ধ ধনুকের মত শিহরণ করতো আমার শরীরে ।তোমার ও কি তা হতো! আমাকে দেখে ।এখনও বড়ই জানতে ইচ্ছে করে । আমারই মত বন্ধুদের নয়নজুড়ে, বুকের পাঁজর ভেঙ্গে,নিষ্ঠুর হাসি দিয়ে যে তুমি ক্লাসে প্রবেশ করতে । মনে হতো সমস্ত আকাশের সৌষ্ঠব মায়া ম্লান হয়ে গেছে । তুমিতো সর্বশেষ বিধির তৈরী করা শারতী নিলীমা ।

তখন সে কি কান্ড!

আমার বুকের, মনের, দেহের জ্বলাতন বেড়ে যেতো প্রচন্ড ।

সেই তুমি.. .. ..

শুনেছি আজ বন্ধু লোকমানের কাছে । তুমি গতকাল কোন সৌভাগ্যবান পুরুষের একান্ত অধিকারে চলে গেলে ।বড়ই অসময়ে হে শারতীদেবী । তোমার শারদীয় আকাশ সাজালে । এখনও আমার কিছু দেখা হয়নি । বহু বৎসর তোমাকে দেখেনি । টুকটাক তোমার সুনাম-বদনাম শুনতাম । তোমাকে নিয়ে বন্ধুদের আলোচনা-সমালোচনা আমার অপছন্দ হতো । সব ছাড়িয়ে তুমি জীবন্ত চির সবুজ তরুণী । আমার নেত্রকোণে এখন ও তুমি, যে কোন কিশোরীর প্রভা নয়নের মণি অথবা টুইটম্বুর ভরা যুবতীর মত টসটসে কিংবদন্তী মনোহরিণী,বিস্তৃত কাদম্বিনী ।

মনেপড়ে ২০০৭ সালের কথা, তুমি যখন সাদা সেলোয়ার-কামিজ পরে দুধে ধোয়া পুর্ণিমার মত আমাদের মহাবিদ্যালয়ে এসেছিলে, তোমার বড় বোন লাভলীর সাথে । আমি বড়ই অনধিকার অভিমানে, রাগে, ক্ষোভে দেখা করিনি ।মনে হয় যেন তুমি আমার চির প্রনয়ণী । সেই দিন শুধু তোমার অগোচরে, অলক্ষ্যে পিছু-পিছু আমি ছুটে গেছি ।অনতিদুরে তোমার বিজন নীভৃত্বে চলে যাওয়া দেখেছি । মনে-মনে অন্তর্মুখী মানবীর মত বোবা কান্না কেদেঁছি । দেখেনি কেউ ।শুধু দেখেছে আমার নিশিরজনী, আমার মত সর্বদুখী প্রণয় হারা প্রিয় পাখিগুলো । আজ এই শহরের বুকজুড়ে শরতের আকাশ ভীষণ কেদেঁছে । এত জলভরা কান্না আমি এই শহরে দেখিনি । মনেহয় বিস্তীর্ণ নিলিমার কোথাও বিস্ফোরণ ঘটেছে । নি:শব্দে, বড়ই বিনয়ী অভিমানে শহুরে পাখিরা ভিজে গেলো ।অদ্ভুদ নীরবে, বিজনে । ভাবতেই পরিনি এত বিষাদী হয়ে উঠবে । হয়তো তোমার খবর, আমার মত মহী-সমীরণের ও অপছন্দ। অমাবস্যার রাতের মত, বুভুক্ষ বিখারীর মত, ব্যাক্তিটির তৃষ্ণার্ত আখিঁপাতের মত । আমার ও ইচ্ছেকরে আবার তোমায় দেখি । সেই তুমি আজ আমার স্বপ্নের নিকেতন বিধ্বস্ত করে দিলে!

আজই তুমি চলে যাবে অন্যত্রে, অন্যের বাহুডোরে । হয়তো আর দেখবোনা । আর দেখা হবেনা-

শুনো, মনে রেখো, তোমায় আজীবন দেখার ইচ্ছে করবে । ইচ্ছে করে ।

তখন সেইদিন- ।

তুমি দেখা দিবে তো.. .. .. !

এখন বড় ভালো লাগে, প্রিয় কবি নির্মলেন্দু গুণে’র

এই কবিতার চরণ গুচ্ছ-

তুমি চলে যাচ্ছো, নদীতে কান্নার কল্লোল,

তুমি চলে যাচ্ছো, বাতাসে মৃত্যুর গন্ধ,

তুমি চলে যাচ্ছো, চৈতন্যে অস্থির দোলা, লঞ্চ ছাড়ছে,

টারবাইনে বিদ্যুৎগতি ঝড় তুলছে প্রাণের বৈঠায় ।

কালো ধোঁয়ার দুরত্ব চিরে চিরে ভেসে উঠছে তোমার

অপসৃয়মাণ মুখশ্রী, তুমি ডুবতে ডুবতে ভেসে উঠছো ।

তোমার চলে যাওয়া কিছুতেই শেষ হচ্ছে না,

তিন হাজার তিন ধরে যাচ্ছো, যাচ্ছা আর যাচ্ছো।

(কবিতা: তুমি চলে যাচ্ছো, পৃষ্ঠা:১৭৪)

বই:প্রকৃতি ও প্রেমের কবিতা সমগ্র ।

২৯/০৯/২০১২,

৪৯১, মালিবাগ বাগান বাড়ী আবাসিক এলাকা, শনিবার রাতে ।
বিষাদ আব্দুল্লাহ ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×