প্রতীক্ষা
আজ বিকাল ঘিরে
কৃষ্ণচূড়ার উৎসব ভীড়ে
পাখির কিচির মিচিরে
শাদা মেঘ ছিঁড়ে
বনশ্রীর মাটিতে
রা-জ উৎসব .. ..
প্রতীক্ষা, তুমি নি:শব্দে নীরবে
আরও কিছুক্ষণ থেকে যাও
আজ উড়ন্ত বিকেলের নীলিমায়
আমার অতসীর হ্নদয়নীড়ে
ফুটবে বৈশাখীর উন্মাদ পৃথিবীর
প্রণয় ফুল, মিশে যাক বিন্দু বিন্দু ভুল
যত কষ্ট, পথ ভ্রষ্ট,
খসে পড়ুক তোমার আমার অতীত স্মৃতির নিকষ অধ্যায়
এই সন্ধ্যা, যখন উড়বে তুমি দিগন্তে,
তোমাকে বলছি
তুমি দ্রুত চলে যাবে
আমার জোৎস্না নামবে, স্বপ্নলোকে
ঘাসের মৃত্তিকায়-
এই সন্ধ্যা,
তুমি যখন উড়বে গোধূলীতে,
সন্ধ্যা, তোমাকে বলছি
তুমি চলে যাবে-
কিংবা খানিক দূরে কিছুক্ষণের জন্যে আড়ালে......
আজ নামবে আমার জোৎস্না
ভাসবে আমার দুনয়নে
একেবারে হ্নৎপিন্ডের প্রণিধানে
কৃষ্ণচূড়ার ডালে ডালে
বনশ্রীর বাসন্তী সমীরণে....
প্রতীক্ষা, তুমি নি:শব্দে নীরবে
আরও কিছুক্ষণ থেকে যাও.....
বিষাদ আব্দুল্লাহ
০২.০৫.২০১১
রামপুরা,ঢাকা, বাংলাদেশ ।
উৎস্বর্গ:প্রিয় বন্ধুবরেষু তুহিনের জন্যে
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




