ওগো কেশবতী রমণী
একটু ফিরে তাকাও উর্ধ্ব পানে
কেমন করে নীল আকাশ
মুখ লুকিয়েছে তোমার কেশবনে ।
আলো তুমি বিচ্ছুরিত হও
তাঁর দেহের কোষ-কোষাস্তরে
রহস্যের আঙ্গিনা অথবা সুউচ্চ-
পাহাড় ডিঙ্গিয়ে...
সাঁতরায়ে, নীলসমুদ্রে
বিচ্ছুরিত হও তুমি বীর্যের মত
ধীবরের জালের ন্যায় প্রশস্ত হও
হও তুমি মেদিনী পরী...
কেন গো তুমি নতুন আভরণ চাও; তবে !
কৃত্রিমতার চাদরে নিজেকে ঢাকাও এই ভবে
তুমি যে নিজেকে বসন্তে রাঙাও অগোচরে
তুমি কি তা বুঝতে পাও !
শোন তোমাকে মানায় না
ঐ কসমেটিক ডঙ্গে
হে উর্বশী,
আজ এই আধো রোদ আধো ছায়ায়
তুমি ফের বসন্ত হও
এ-ক আবরণহীন বসন্তে.......
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




