আদিকা
বিষাদ আব্দুল্লাহ
আদিকা,তোমার ওই
গ্রীবার ভাঁজ খুলে
এলোমেলো চুলে হাওয়ায় দুলে
কোন অদুরে-কোন নগরে
কোন মৃত্তিকার কোলে দৃশ্য তুলে
হেঁেট যাও কৈই তুমুলে কৌতুহলে ।
জোৎস্নারাধিকা।
ঐ তৃষ্ণার্ত নয়ন কুলে
কামার্ত মন আমার লজ্জা ভুলে
তোমার গোপনে-কাঁপনে
তোমারই জ্বলন্ত অনলে জ্বলে।
গহীন অতলান্ত মলে
শোন-হরণিকা,
তবে-
তেমার ওই নীল সাগরে,
আমারে ভাসাও ফেনার তর-তরে
অসীম অধরে-উদরে
ওই সীমাহীন পুষ্ট নীলাম্বরে,
হে সাগরকন্যা,মৎসকুমারিকা-
শুণ্য জীবন পুর্ণ করে
বেশকিছুক্ষণ তোমার নিষেক ভরে।
ওরে থাকি, একটু চুপিসারে।
তোমার গহীন অঞ্চল-চঞ্চল অভিসারে....
২৭-২৮.০৭.২০১২
দিনে-রাতে(ঢাকা)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




