আমার ১০ টি অনুকাব্য
১.
তোমার ঠোঁট দুটি
বাড়িয়ে দেওয়ার লোভ
সামলাতে পারিনা..........
২.
তৃতীয় বিশ্বের শরীর চুঁয়েছি
তার স্বাদ, অবয়ব, গন্ধ
মৃত মানুষের মতো....
তাই, বুকের ভিতরে
এক অগ্নি দাবানল
অখন্ড অম্বরে ছড়িয়ে যায়...
৩.
মনের মধ্যে
স্বপ্ন জ্বলে
পুড়ে
মরে যায়
সংসারের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যথার আবর্তে
৪.
স্বপ্ন ডুবে
বেদনার গহবরে...
৫.
নষ্ট হতে-হতে
কষ্ট পেয়েছি ।
কষ্ট পেতে-পেতে
কখন যে, জীবনটাকে ভালোবেসেছি
টেরই পাইনি......
৬.
জীবন যেখানে ক্ষুদ্র
স্বপ্ন সেখানে সমুদ্র
৭.
অভিজাত্যের খাবার
গরীবের বদহজম হয়
স্বল্প পোশাক পরা রমণীরা-
আহা কি আমোদে !
লাল গ্লাসে মাতালে
বেইশ্যাপনা করে...
৮.
এক নিমিষে আমার বুক
চুঁয়ে গেলে তুমি ।
আমার সমস্ত শরীর জুড়ে
তোমার মাদকতা ।
ঐ ফিসফিসানী মাদকী উচ্চারণে
তুমি বললে,
কি নেশা-নে-শা...........
৯.
সিগেরেট হাতে
সময় জ্বলে যায়
নি:সঙ্গ, অতীত পুড়ে বেদনার সংসারে
কে কাঁদে নিরালায় ?
আমার জন্যে-
মিথ্যে কল্পনার বালুচরে ডুবে আছি
দ্বিতীয় আমি.....
কেউই কাঁদবেনা, কেউই কাঁদেনি আমার জন্যে
বসন্তবেলায়....
১০.
দিনের কর্মশালা ভেঙ্গে
সন্ধ্যার ভিতরে ডুবে গেলে তুমি
অজস্র তারকাখচিত আকাশের গহীনে
প্রতি মুহুর্তে তাই আকাশের দিকে
দুটি নয়ন নিক্ষেপ করি........
২৩.০৪.২০১৩
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




