বাহিরে কি বৃষ্টি ঝরে
বৃষ্টি, শির-শিরে;
অবিরাম বিরান শিহরণ বাতাসে!
দক্ষিণে ঐ কুটির নীড়ে।
আমরা দুজন বিজন বিষন্নে....
আজও গন্ধ পাই এইখানে
আমাদের আদি প্রেমের
মুহুর্মুহু অনুভূতির, নষ্টালজিয়া।
মনে পড়ে সেই অনুভবের,দীর্ঘ প্রহর?
আঁখির পলকে-অলুকে
আমার আলোকের বনে -
অনিমেষে-মিশে
এক অনিমা প্রণয়ের
দ্বীপ জ্বেলে দিলে।
তাই না !
কি অনুপম একটি বাণ
উড়ে গেল দিগন্ত টানে
কি হৈ-চৈ না-আর কলকতান!
তোমার ঐ নিজস্ব নির্বাসনে
অকারণ অভিমানে, নেহাৎ-
অগোচরের ভুলের ঘোরে ডুবে যাওয়ার ক্ষণে-
তুমি হীন শুণ্য কবন্ধে
ইন্দ্র-গন্ধে,সৌরভে
তোমারই ভাস্কর্য, নির্মিত হয়েছিল;
একান্তেই আমার জন্যে।
দেখতো-নয়নের তীরে!
বাহিরে কি বৃষ্টি ঝরে?
খুব বেশি, যে আমারই-
সত্তা ধুয়ে-বয়ে-নিয়ে
ফের বাঁধবে তোমার শিখরে!
আজ, আমরা দুজন বিজন বিষন্নে....
নষ্টলজিয়ার গল্প বুনি আমরা
ফিরে আসি দক্ষিণের ঐ কুটির নীড়ে।
এক-আশ্চর্য সুরম্য গন্ধে ভরা
বৃষ্টি ভেজা সন্ধ্যায়....
বিষাদ আব্দুল্লাহ(২৩.০৬.১২)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


