জোছনা আলোয়
উলঙ্গ নিশি পরীদের ডানা ছড়ানো স্নান করা দেখে
দীঘির পাড়ে ঘৃতকুমারীর দ্বারে
নি:শব্দে, বিজনে
নি:স্ব ঐ আসমানি বারান্দায়
নিভৃত্বে বসে আছে ক্ষুধার্ত কবি জলপড়া নয়নে ।
মুহু র্মুহু বিমুগ্ধতা কলমের শিসে ভরে নিবের খস খস আওয়াজে লেখে চলছে....
কথা দিবে, সে ভালোবাসবে
সেই-ই প্রিয়সীর জন্যে
পরম সুখপত্র
আসমানি বারান্দায় ধেয়েও আসছে বসন্ত
তাদের হামলে পড়া সুরম্যের উচ্ছ্বাস নিয়ে
লেখেও চলছে উচ্ছ্বাসপত্র
লিখছে বসন্ত পত্র...
অথচ....
চিঠির খামে প্রাপকের ঠিকানা
অসীম শুণ্য................
২৬/০৫/২০১৩, ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



