যখন মাত্র ব্লগ চালু করলাম ।
ঠিক তখনি আমার ফুফাতো ভাই মামুন ফোন করে বললো: আমার দাদা মারা গেছে । মনে হয়, আমার চারপাশ ভেঙ্গে গুড়ো গুড়ো হয়ে গেলো ।
কি দু:খ, কি কষ্ট !
আমি যেতে পারছিনা আমার দেশের বাড়িতে । দাদার কবরে দু'মুঠো মাটিও দিতে পারবোনা বুঝি !
নোংরা রাজনীতির দস্তাদস্তিতে বন্ধ হয়ে গেলো আমার বাড়ি যাওয়ার পথ...
দাদা, আমায় ক্ষমা করো, শেষ বারের মতো তোমায় দেখতে পারলাম না ।
হরতাল নামক দানবের কারণে.....
যুদ্ধাপরাধীদের বাঁচাবার জন্য মরিয়া ঐসব অসভ্য পাকিস্তান পন্থীদের কারণে, তালেবানিদের কারণে.....
হে আল্লাহ, আমার দাদাকে বেহেশতো নসিব করুন, আমিন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



