বোবাজিন খেলে, চুল-দাড়ি, চাদরের ভিতরে, জিন্স প্যান্টের ভিতরে কিংবা কুয়াশায় ডুব মেরে থাকা সকাল-বিকাল-রাতের রঙঢেউয়ে।বোবাজিন খেলে একা, কবিতার ভিতরে খেলতে খেলতে দক্ষ প্লেয়ার হয়ে ওঠা বোবাজিন, শিশুর মতন-
বিষাদের দু'পায়ে দুল-দুল-দুলানী, রাঙা মাথায় চিরুণী খেলে, জীবনের মতন কথা শিখতে চায়, অনবরত উড়তে থাকা ভাবনাদের সাথে খেলায় ভীষণ রকম হাড্ডা-হাড্ডি লড়াইয়ের মাঠে....
যেনো বোবাজিন আমার সন্তান হতে চায়...!!
(গদ্য কবিতা)
০৪/১২/২০১৬, ঢাকা।

সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




