কান্না আসলে আটকে দিই চোখের রেটিনায়
ঘুমের গভীরে চিৎকার দেয় কান্নাজলের সাদা মানুষ
নিজেকে কেঁচোর মত গুটিয়ে নেওয়ায় এখন দেখি;
সাহস-শব্দটি আর উচ্চারিত হয় না ঠোঁটে,
শিং মাছের মত ঘাই দিয়ে কাদায় লুকিয়ে যায়
নাকি ঘোলা জলে সাঁতরায়! সাহস আমার রক্তগত সন্তান,
খুঁজে পাওয়া গেলো না, আর পাবো না, পাবো কি !
(বঙ্গ রাখাল সম্পাদিত লিটলম্যাগ ‘শঙ্খধ্বনি’-তে প্রকাশিত, পত্রিকাটি প্রকাশিত হয় জুলাই, ২০১৮ সালে)

সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



