somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিঙ্গাপুরের স্বাধীনতার গল্প।

২৬ শে মে, ২০১৬ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতা' শব্দটা যেকোনো জাতির জন্যেই গৌরবের। বড়ই মূল্যবান শব্দ এই 'স্বাধীনতা'। বহু ত্যাগ, তিতিক্ষা আর রক্তাক্ত ইতিহাস আছে অনেক জাতির স্বাধীনতা অর্জনের পেছনে। কিন্তু সেই স্বাধীনতা যদি এমন হয় যেটা না চাইতেই পাওয়া যায়? তখন সেটার অনুভূতি কেমন হবে? প্রশ্নটা করুন সিঙ্গাপুরবাসীদের। তারা এর জবাবটা জানে।
....
দীর্ঘকাল পরে ব্রিটিশ শাসনমুক্ত হয়ে সিঙ্গাপুর ১৯৬৩ সালে মালয়েশিয়ার সাথে যুক্ত হয়। সিঙ্গাপুরের রাজনৈতিক নেতারা চেয়েছিলেন মালয়েশিয়ার অংশ হিসেবে থাকতে। কিন্তু কেন জানি দুই অঞ্চলের রাজনৈতিক ধ্যান-ধারণা ঠিক ব্যাটে-বলে মিলেনি। সিঙ্গাপুর মালয়েশিয়ার অংশ হিসেবে যোগদানের সাথে সাথেই দুই অঞ্চলের রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে।
....
১৯৬৪ সালে জাতিগত দাঙ্গা বেঁধে যায় মালয়দের সাথে সিঙ্গাপুরের চাইনীজদের। এই দাঙ্গা বাঁধার মূল কারণ ছিলো 'সিঙ্গাপুর পিপলস অ্যাকশন পার্টি' এর মালয়েশিয়া ফেডারেল ইলেকশনের ফলাফলকে বর্জন করা। যদিও পরে মালয়েশিয়া সরকার ঘোষণা করে- এই দাঙ্গার পেছনে ইন্দোনেশিয়ার কমিউনিস্টদের ইন্ধন আছে। আর এদিকে সিঙ্গাপুর দাবী করে এটা আসলে মালয়েশিয়া সরকারেরই চক্রান্ত।
....
পরে ১৯৬৫ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী 'টুঙ্কু আব্দুল রহমান' প্রস্তাব করেন সিঙ্গাপুরকে ঘাড় ধরে মালয়েশিয়া থেকে বের করে দেবার জন্যে। সেই বছরেই সিঙ্গাপুরকে মালয়েশিয়ান ফেডারেল ইউনিয়ন থেকে বের করে দেয়া হয়। ১৯৬৫ সালের ৯ আগস্ট সিঙ্গাপুরের নেতা 'লী কুয়ান ইউ' অশ্রুসিক্ত নয়নে বিশ্ব মিডিয়ায় সিঙ্গাপুরের স্বাধীনতা ঘোষণা করেন। যদিও সেটা আনন্দাশ্রু ছিলো নাকি বিষাদের- তা নিয়ে প্রশ্ন আছে!
....
স্বাধীন হয়েই সিঙ্গাপুর পড়ে বেকায়দায়। কারণ এই স্বাধীনতার জন্যে তারা প্রস্তুত ছিলো না। অতি ক্ষুদ্র জায়গায় বিশাল সংখ্যক বেকার জনগোষ্ঠীর আবাসন এবং কর্মসংস্থানের যোগান দিতে পুরো হিমশিম খেতে হয়। ফলে সিঙ্গাপুর সরকার সদূরপ্রসারী কিছু পরিকল্পনা নেয়। তাদের শক্তিশালী দিক হচ্ছে সমুদ্র যোগাযোগ ব্যবস্থা। সেটাকেই পুঁজি করে ব্যবসায় খাতকে পুরো উন্মুক্ত করে দেয় বিশ্বের কাছে।
....
সিঙ্গাপুরের নাগরিকরা হাড়ভাঙ্গা খাটুনি খেটে মাত্র এক প্রজন্মেই দাঁড় করিয়ে ফেলে তাদের অর্থনৈতিক ভারসাম্যতা। তারা বর্তমানে অর্থনৈতিকভাবে এমনই শক্তিশালী যে ২০০৮ হতে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক মন্দায় খুব সামান্য আঁচড়ই পড়ছে তাদের গায়ে। অর্থাৎ সিঙ্গাপুর হচ্ছে বাংলা সিনেমার সেই নায়কের মত- যাকে বখে যাবার ফলে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়া হয়েছিলো। কিন্তু পরে সে কঠোর পরিশ্রম করে স্বাবলম্বী হয়ে গেছে!
....
প্রশ্ন,,, আমাদের চোর সাম্রাজ্যের প্রতিনিধিদের উচিৎ ওদের কাছে প্রাইভেট পড়া। যাতে আমরাও একদিন আলোর মুখ দেখতে পারি। (সূত্র : ইতিহাস কথা বলে)
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৬ সকাল ১১:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×