যার জীবন,তার নিজের কোন নিয়ন্ত্রণ থাকতে পারবে না এর উপর? ইচ্ছে থাকতে পারবে না? স্বপ্ন থাকাও বারণ? তবে কেন এ পৃথিবীতে এর দায়িত্ব নিয়ে আসা???
মৃত্যুর সময় তো তাকেই মরতে হবে। কেউ তো তার হয়ে মৃত্যুকে বরণ করবে না??? আমাদের চারপাশে বিভ্রান্ত করার মানুষের অভাব নেই। যারা আরেকজনের চরকা ঘুরাতেই পছন্দ করে।
উপদেশ দেয়াটা খুব সহজ কিন্তু নিজের জীবনেই কাজে লাগাতে ক'জনই বা পারে???
একটা মানুষের পায়ের বাঁধনই যদি খুলে দেয়া না হয়, তবে আর সবাই জানবে কি করে সে কত দুর যেতে পারবে????
তাকে তো সুযোগ করে দিতে হবে!!!!
আর সব কিছুকে লাভের খাতায় হিসেব করে তো জীবন চলে না...
কিছু লোকসানও দেয়া শিখতে হয়...
ভাবতে হয় সে সব মানুষগুলির কথা যারা আরেকজনের সুখের জন্যে নিজের স্বপ্নগুলোকে.. চাওয়াগুলোকে হত্যা করে চলছে...
একটিবার তাদের বাঁধনটা খুলে দিয়ে দেখা উচিত...
বাঁচতে দেয়া উচিত নিজের মত করে....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


