আমি বাঁধভাঙা মিথ্যা আওয়াজ তুলছি না, আমরা এিশ লক্ষ মানুষের রক্তে স্নাত স্বাধীন দেশের বেদীভূমি থেকে বলছি-আমি আবারও বিচার চাইতে এসেছি। এ বিচার দেশ লুটপাটের নয়,এ বিচার মৌলিক অধিকারের নয়,আমি চাইছি আমার স্বাধীন দেশে বাঁচার অধিকার।আমি চাই না পরিবার রাজনীতি নামের এই মিথ্যা অভিশপ্ত রাজনীতি, কিংবা আমার নবীজির পথে জুড়ে দেওয়া স্বার্থপর কলঙ্কিত রাজনীতি।আমি সেই সব রাজনীতিবিদের ফাঁশি চাই,যরা
নিজেদের স্বর্থের জন্য, নিজেরা ঘরে বসে সধারন মানুষ মারার সূএ তৈরী করছে। এরা দেশ বা জাতির নেতা নয়-এরা
ন্যাতা,এদের গায়ে ময়লা থাকে।সেই ময়লার কালিমায় সারা বাঙালি জাতি আজ কলঙ্কিত।সারা বিশ্বের কাছে আমরা
চোরাকারবারে, বোমা ফাটিয়ে,এবং সধারন মানুষ মেরে চ্যাম্পিয়ান জাতি বেশ পরিচিতিই পেয়ে গেছি।আবারও দেশে আরাজকতা সধারন মানুষকে বিপাকে ফেলার প্রতিযোগিতা। সাধারন মানুষকে হত্যা করতে ভয়াল পশুরা আজ উদ্যাত।ওরা পশুর কাতারেই ।কারন মানুষ হয়ে মানুষ হত্যা করতে ওদের হাত কাঁপে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

